Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Sweet Recipes

পবিত্র শ্রাবণে হোক ব্রতকালীন মিষ্টিমুখ, ক্ষীর-হালুয়ায় জুড়াবে মন-পেটের ক্ষিদে, রইল ৫ রেসিপি

উপাদান সহজেই পাওয়া যাবে গৃহস্থের রান্নাঘরে, অথচ স্বাদে রয়েছে নতুনত্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৮:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৮:২৯

options
link
পবিত্র শ্রাবণে হোক ব্রতকালীন মিষ্টিমুখ, ক্ষীর-হালুয়ায় জুড়াবে মন-পেটের ক্ষিদে, রইল ৫ রেসিপি zoom
কম সময়েই তৈরি হবে গৃহস্থের রান্নাঘরে।
Advertisement

শ্রাবণ মানেই গৃহস্থের রান্নাঘরে নিরামিষ রান্নার পর্ব। উপবাস মানেই কি কেবল কৃচ্ছসাধন? চাইলে সহজ রেসিপি মেনে বানানো যায় রকমারি উপাদেয় মিষ্টি (Sweet Recipes)। এতে ব্রতও ভাঙবে না, কোনওরকম আমিষ বা আঁশ ব্যবহারেরও প্রয়োজন পড়বে না।

১. মাখানার ক্ষীর
উপকরণ:
• মাখানা – ১ কাপ
• ফুল-ফ্যাট দুধ – ১ লিটার
• চিনি – ৪–৫ টেবিলচামচ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• কাজু, বাদাম ও পেস্তা কুচি – ২ টেবিলচামচ

Advertisement

পাত্রে ঘি গরম করে, শুকনো মাখানা ২–৩ মিনিট হালকা ভেজে নিন। অন্য পাত্রে দুধ ফুটিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হয়ে গেলে তাতে মাখানা দিয়ে ১০–১৫ মিনিট ফুটতে দিন। চিনি, এলাচ গুঁড়ো ও বাদাম কুচি মিশিয়ে আরও ২–৩ মিনিট নাড়াচাড়া করলেই তৈরি।

Discover 5 easy Sawan sweet recipes, including kheer and halwa
মাখানার ক্ষীর।

২. সাবুদানার ক্ষীর
উপকরণ:
• সাবুদানা – অর্ধেক কাপ
• দুধ – ১ লিটার
• চিনি – ৪–৫ টেবিলচামচ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• কিশমিশ – ১ টেবিলচামচ
• কাজু কুচি – ১ টেবিলচামচ

পদ্ধতি মাখানার ক্ষীরের মতোই। সাবুদানা ২–৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। দুধ ফুটিয়ে ঘন হয়ে উঠলে, তাতে সাবুদানা দিন। সাবুদানাগুলি স্বচ্ছ হয়ে উঠলে, চিনি, এলাচ গুঁড়ো, কিশমিশ ও কাজু মিশিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন। মাখো মাখো হয়ে এলেই ক্ষীর তৈরি।

৩. নারকেলের লাড্ডু
উপকরণ:
• কোরানো নারকেল – ২ কাপ
• কনডেন্সড মিল্ক – ১ কাপ
• ঘি – ১ চা-চামচ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ

পাত্রে ঘি গরম করে তাতে কোরানো নারকেল দিয়ে ২ মিনিট নেড়ে নিন। কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়ো ধীরে ধীরে মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ক্রমাগত নেড়ে যেতে হবে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। মিশ্রণ ঠান্ডা হলে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

৪. আটার হালুয়া
উপকরণ:
• আটা – ১ কাপ
• চিনি – ৫-৬ টেবিলচামচ
• এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• কাজু ও কিশমিশ – ২ টেবিলচামচ

পাত্রে ঘি গরম করে, তাতে আটা ঢেলে দিন। সোনালি হওয়া পর্যন্ত দ্রুত হাতে নাড়তে থাকুন। অন্য পাত্রে জল ও চিনি ফুটিয়ে সিরা তৈরি করে রাখুন। ধীরে ধীরে সেই সিরা আটায় ঢেলে, নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে এলে, এলাচ গুঁড়ো ও ড্রাই ফ্রুট মিশিয়ে দিন। ঘি ছাড়তে শুরু করলে, নামিয়ে পরিবেশন করুন।

Discover 5 easy Sawan sweet recipes
ড্রাই ফ্রুট বরফি ও আটার হালুয়া।

৫. ড্রাই ফ্রুট বরফি
উপকরণ:
• বীজছাড়া খেজুর – ১ কাপ
• কাজু – অর্ধেক কাপ
• বাদাম – অর্ধেক কাপ
• পেস্তা – ২ টেবিলচামচ
• আখরোট – ২ টেবিলচামচ
• এলাচ গুঁড়ো – এক চিমটি

সব ড্রাই ফ্রুট ও খেজুর একসঙ্গে ব্লেন্ড করে নিন। ঘি গরম করে মিশ্রণটি ২–৩ মিনিট তাতে নেড়ে নিন। এলাচ গুঁড়ো মেশান। একটি ট্রে-তে ঘি মাখিয়ে রাখুন। মিশ্রণটি চারিয়ে দিন ট্রে-তে। ঠান্ডা হলে ১ ঘণ্টা সেট করে, পছন্দমতো টুকরো কেটে নিন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.