Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬
Mango laddu

বাজারে পাকা আম থাকতেই বানিয়ে নিন এই সহজ লাড্ডু, মাত্র ৩ উপকরণেই জিভে জল

এই লাড্ডু ফ্রিজে ২–৩ দিন ভালো থাকে। ফলে অতিথিদের পরিবেশন করতে চাইলে, তা এক-দেড় দিন আগেই বানিয়ে রাখা যায়। আগুনের প্রয়োজন হয় না বানাতে, তাই বাড়ির ছোটরাও চাইলে এ কাজে বড়দের সাহায্য করতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৯:৫৭

options
link
বাজারে পাকা আম থাকতেই বানিয়ে নিন এই সহজ লাড্ডু, মাত্র ৩ উপকরণেই জিভে জল zoom
ছোটদের প্রিয় হয়ে উঠবে এই পাকা আমের লাড্ডু।

পাকা আমের মরশুম প্রায় শেষের দিকে। আর কিছুদিন পর থেকে বাজারে গাছপাকা আম পাওয়া গেলেও, তাতে আর স্বাদ তেমন থাকবে না। আমের শরবত, দই, মিষ্টি, পায়েস সব যদি বানানো হয়ে গিয়েও থাকে, তবুও বাকি রয়ে যায় এই অনন্য রেসিপিটি। পাকা আমের মরশুম পাকাপাকিভাবে শেষ হওয়ার আগে বানিয়ে নিন এই অভিনব লাড্ডু (Mango laddu)। এই লাড্ডু নিশ্চিন্তে খেতে পারবেন ডায়বেটিক রোগীরা। বানানোও একেবারে সহজ।

3 ingredient sugar free mango laddu recipe

Advertisement

উপকরণ—

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
  • ২ কাপ পাকা আম (ছোট ছোট টুকরোতে কাটা)
  • ১ কাপ কোরানো নারকেল (লাড্ডুর উপরের কোটিং তৈরির জন্য সামান্য আলাদা করে রাখুন)
  • ২ টেবিলচামচ টক দই (ল্যাকটোজ-ফ্রি হলে তা আরও স্বাস্থ্যকর হয়, তবে এমনি দইতেও কাজ হবে)

প্রণালি

একটি বড় পাত্রে টুকরো করে কাটা আম, কোরানো নারকেল আর টক দই নিন। শুকনো হাতে চটকে মেখে ফেলুন একসঙ্গে। অতিরিক্ত তরল যেন না হয় তা দেখতে হবে। মিশ্রণ থেকে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। একটি প্লেটে সাজিয়ে নিয়ে ঘণ্টাখানেক রেখে দিন ফ্রিজে। কিছুটা সেট হয়ে গেলে, বের করে নিন। একটি ছড়ানো পাত্রে কোরালো নারকেল ছড়িয়ে দিয়ে, তার ওপর গড়িয়ে নিন প্রতিটি লাড্ডু। এরপর আবারও ঢুকিয়ে দিন ফ্রিজে। ঘণ্টা দুই থাকতে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

পাকা আমের লাড্ডু বানাতে গেলে যা মনে রাখতেই হয়—

  • আম যদি খুব রসালো হয়, তাহলে কোরানো নারকেলের পরিমাণ বাড়িয়ে দিন। নয়তো মিশ্রণ আঁটো হতে চায় না।
  • যদি এই স্বাদ মুখে পানসে লাগে, তবে ১–২ চা-চামচ মধু কিংবা খেজুরের পেস্ট মেশাতে পারেন। তবে পাকা আমে মিষ্টত্ব থাকায় সাধারণত এসবের প্রয়োজন পড়ে না।

3 ingredient sugar free mango laddu recipe

এই লাড্ডু ফ্রিজে ২–৩ দিন ভালো থাকে। ফলে অতিথিদের পরিবেশন করতে চাইলে, তা এক-দেড় দিন আগেই বানিয়ে রাখা যায়। আগুনের প্রয়োজন হয় না বানাতে, তাই বাড়ির ছোটরাও চাইলে এ কাজে বড়দের সাহায্য করতে পারে। যারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু শরীরের চিন্তায় শখ মেটাতে পারেন না, তাঁরা মনের সুখে এই লাড্ডু খেতে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.