Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Valentine's Day

৫ হাজারের কমে সোনার আংটি, পেনডেন্ট! পকেটে চাপ না বাড়িয়েই প্রেমদিবসে জিতে নিন সঙ্গীর মন

নিশ্চয়ই ভাবছেন কোথায় মিলবে এই গয়না? জেনে নিন চটপট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৪:১৭

options
link
৫ হাজারের কমে সোনার আংটি, পেনডেন্ট! পকেটে চাপ না বাড়িয়েই প্রেমদিবসে জিতে নিন সঙ্গীর মন zoom
ফাইল ছবি।
Advertisement

ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকাকে উপহার তো দিতেই হবে। কিন্তু কী দেওয়া হয়ে তা নিয়ে অনেকরকম ভাবনাচিন্তা ঘুরপাক খায় মাথায়। অনেকেই প্ল্যান করেন এই বিশেষ দিনে প্রেমিকাকে সোনার আংটি উপহার দিয়ে ফের প্রপোজ করবেন। সেই মতো বছরভর টাকাও জমান। কিন্তু একধাক্কায় সোনার দাম যে হারে বেড়েছে, তাতে আংটি কেনার কথা ভাবাও বেশ কঠিন মধ্যবিত্ত প্রেমিকের পক্ষে। স্বাভাবিকভাবেই মন তো খারাপ হওয়ারই কথা। কিন্তু জানেন কি তিলোত্তমার বুকে কার্যত জলের দামে পেতে সোনার জিনিস? মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আংটি, পেনডেন্ট!

ফাইল ছবি।

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? ভাবছেন, এও সম্ভব নাকি! এখন তো ১০ গ্রাম সোনার দামই দেড় লাখের আশপাশে ঘোরাফেরা করছে। সেখানে ৫ হাজারে আংটি! শুনতে অবাক লাগলেও ভ্যালেন্টাইনস ডে-এর কথা মাথায় রেখে দারুণ দারুণ গিফট আইটেম নিয়ে হাজির হয়েছে কলকাতার বেশ কিছু সোনার দোকান। ব্যাপারটা ঠিক কী? আসলে সাধারণত সকলে যে গয়না পরেন, তা হয় ২২ ক্যারাটের। ২৪ ক্যারাটের সোনায় সাধারণত বাট বা বিস্কুট হয়। এছাডা ১৮ ক্যারাটের সোনাও ব্যবহার করা হয়। তবে তা সাধারণত হিরের গয়নায় ব্যবহৃত হয়। এই ১৮ ক্যারাট সোনার দাম বেশ কম। বর্তমানে তা ঘোরাফেরা করছে ১১ হাজারের আশেপাশে। তা কিনতেই পারেন।

Advertisement
ফাইল ছবি।

কিন্তু প্রেমদিবসকে মাথায় রেখে এবার বাজারে এসেছে ৯ ক্যারাটের গয়না। যার দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনি। আংটি, কানের দুল, পেনডেন্টের মতো দারুণ দারুণ গিফট আইটেম তৈরি করা হচ্ছে এই ৯ ক্যারাট সোনায়। যা মধ্যবিত্তের পকেটে একেবারেই চাপ বাড়াবে না। মাত্র পাঁচ হাজারে পেয়ে যাবেন আংটি, তিন হাজারে মিলবে পেনডেন্ট। যা প্রেমদিবসে প্রেমিকার মুখে হাসি ফোটাতে অব্যর্থ! নিশ্চয়ই ভাবছেন, ৯ ক্যারাটের গয়না ভালো হবে তো? চোখ বন্ধ করে কিনতে পারেন এই গয়না। আসলে এতে অন্য ধাতুর পরিমাণ থাকে সামান্য বেশি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.