Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Sara Khan

করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই

করসেটের সঙ্গে বেনারসি পরলে কেমন হয়, ভেবে দেখেছেন কখনও?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২০:১৭

options
link
করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই zoom
করসেটের সঙ্গে বেনারসিতে লাস্যময়ী সারা তেণ্ডুলকর
Advertisement

ক্রপ টপ কিংবা জিন্সের সঙ্গে শাড়ি অনেকেই পরেন। শাড়িতে ধুতি হিসাবে ব্যবহারও করেছেন কেউ কেউ। তা বলে সমুদ্রসৈকতে ব্যবহৃত করসেটের সঙ্গে বেনারসি পরলে কেমন হয়, ভেবে দেখেছেন কখনও? আপনি যা ভাবতেও পারেননি, তা করে দেখিয়েছেন শচীনকন্যা সারা তেন্ডুলকর।

সরু পাড়। তাতে রুপোলি রঙের জড়ি ও লাল সুতোর কাজ। হালকা সবুজ রঙের বেনারসির সঙ্গে সারা পরেন করসেট। অফ হোয়াইট রঙের পিওর স্যাটিন এবং অর্গ্যানজা সিল্কের তৈরি। সুইটহার্ট নেকলাইন এবং বডি ফিট কাটের ব্লাউজ। করসেটের সঙ্গে যে বেনারসির মতো শাড়ি পরা যায়, তা দেখে তাজ্জব ফ্যাশনিয়েস্তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Sara-Tendulkar-2
করসেট ও বেনারসিতে সারা

বেনারসির সঙ্গে সুন্দর ব্লাউজ আর গয়নাগাটি ছাড়া যেন ভাবা যায় না। অথচ ভারতীয় ঐতিহ্যবাহী সেই শাড়িকে নতুন রূপ দিয়ে সকলকে অবাক করলেন শচীনকন্যা সারা। সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনাও হচ্ছে বিস্তর। ফ্যাশনিয়েস্তারা তাঁর নয়া ভাবনার প্রশংসা না করে পারছেন না।

গলায় সুন্দর নেকলেসও পরেন সারা। হিরের নেকলেস সঙ্গে হাতে ছিল ম্যাচিং হিরের কাফ ব্রেসলেট। চোখের সাজ এবং মেকআপও বেশ হালকা। ঠোঁটে মিউটেড রোজি লিপস্টিক। মুখের চারপাশে অবিন্যস্ত চুল। সবমিলিয়ে যেন অনবদ্য সারা। যা দেখে পুরুষমনে ঝড় ওঠা স্বাভাবিক। তবে সমালোচকরা অবশ্য থেমে নেই। “আঁচল কোথায়?”, সে প্রশ্ন করছেন কেউ কেউ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.