Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Rahul Mishra's Devi

প্যারিসের মার্জার সরণিতে ‘দেবী’র প্রাণপ্রতিষ্ঠা, বিশ্বজুড়ে চর্চায় ভারতীয় ডিজাইনারের ফ্যাশন বিপ্লব!

মার্কিন র‍্যাপার কার্ডি বি এই সংগ্রহের ভাস্কর্যধর্মী নকশা থেকে অনুপ্রাণিত কাস্টম আইভরি রঙের রাহুল মিশ্র কোটুওর পোশাক পরিধান করেন। অন্যদিকে ঈশা আম্বানিকে দেখা যায় বিশেষভাবে তৈরি ধূসর করসেটেড পোশাকে, যা এই সংগ্রহের স্থাপত্যধর্মী ভাষাকেই প্রতিফলিত করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:৩৫

options
link
প্যারিসের মার্জার সরণিতে ‘দেবী’র প্রাণপ্রতিষ্ঠা, বিশ্বজুড়ে চর্চায় ভারতীয় ডিজাইনারের ফ্যাশন বিপ্লব! zoom
অবিশ্বাস্য নৈপুণ্যে ফুটিয়ে তোলা হয় নিখুঁত কারুকাজ।

ফ্যাশন শো দেখতে হাজির হয়েছে দর্শক। সামনে বিছানো বিস্তৃত র‍্যাম্প, ঝাঁ চকচকে সেট-আপ। দর্শকের সামনে দিয়ে হঠাৎই হেঁটে এলেন এমন এক অদ্ভুতদর্শন মডেল, যাঁকে দেখে মুহূর্তে স্তব্ধ চারদিক। কাদামাটির রঙে রাঙানো নারীদেহ, দেখলে মনে হয়, শরীরে পোশাকের আবরণ নেই। যেন পাথর খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে দেহসৌষ্ঠব, অলংকার, মুখাবয়ব। এ কি নারী, নাকি দেবী স্বয়ং?

Rahul Mishra's Devi Brings India's Temple Art to Paris Couture Week
শিল্প ও শিল্পী।

বিশ্বমঞ্চে ভারতীয় ঐতিহ্য ও নারীত্বের এমন অনন্য উদযাপন যাঁর হাত ধরে হয়েছে, তাঁর নাম রাহুল মিশ্র। ভারতীয় ডিজাইনার। চলতি মরশুমের প্যারিস হটে কটুওর উইকে (Paris Haute Couture) তাঁর পরিবেশনা ‘দেবী: দ্য ইটারনাল মিউজ’ (Rahul Mishra’s Devi)। ‘অটাম-উইন্টার ২০২৬ কটুওর কালেকশন’ হিসেবে তা নিবেদন করেন তিনি। নিঃসন্দেহে তা সবচেয়ে ব্যতিক্রমী সংগ্রহগুলোর একটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই সৃষ্টির জন্য তিনি অনুপ্রেরণা নিয়েছেন ভারতের প্রাচীন মন্দিরগুলোর ভাস্কর্য থেকে। শতাব্দীপ্রাচীন পাথরের খোদাই যেন জীবন্ত হয়ে রূপ নিয়েছে পোশাকে— এমনটাই তুলে ধরার প্রয়াস ডিজাইনারের। এ যেন কেবল পোশাক নয়, জীবন্ত ভাস্কর্য। তাঁর এই অভিনব ডিজাইন যে শুধুমাত্র উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে তাই নয়, সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রীতিমতো। পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সেই শোয়ের দর্শক হয়েছেন ভারতীয়রা। ভূয়সী প্রশংসা করেছেন এমন শিল্পভাবনার। ২০২০ সালের প্যারিস হটে কটুওরের সময় থেকেই নিয়মিত অংশগ্রহণকারী প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে রাহুল মিশ্র সমাদৃত হন। পরবর্তী বছরগুলোয় সূক্ষ্ম হ্যান্ড এমব্রয়ডারির জন্য বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন।

Rahul Mishra's Devi Brings India's Temple Art to Paris Couture Week
প্রতিটি পোশাকেই পাথর ও প্রতিমাসদৃশ রঙের ব্যবহার দেখা যায়।

র‍্যাম্পে মডেলদের দেখা গিয়েছে পাথুরে ধূসর, মলিন আইভরি, অ্যান্টিক সোনালি, কালো ও ম্লান বেইজ রঙের ভাস্কর্যসদৃশ পোশাকে। তাঁদের শরীর জুড়ে করসেটেড বডিসে ফুটে উঠেছে মন্দিরের স্থাপত্য মহিমা। এদিনের অন্যতম আকর্ষণ ছিল ঘন সিল্ক থ্রেড এমব্রয়ডারি, জারদৌসি, মুক্তো, ক্রিস্টাল ও বাগল বিডসের অসাধারণ সংমিশ্রণ। তবে দূর থেকে দেখলে পাথরের খোদাই মনে হলেও, কাছে গেলে বোঝা যায় হাজার হাজার ঘণ্টা ধরে হাতে করা সূক্ষ্ম কারুকাজে তৈরি হয়েছে প্রতিটি পোশাক।

রাহুল মিশ্র এ কাজে সহযোগিতা পান সুপরিচিত মৃৎশিল্পী সুমন্ত কুমারের। প্রাচীন ভারতীয় ভাস্কর্যের মাথার মুকুট থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেন বিশেষ হেডপিস। অন্যদিকে বিশ্বখ্যাত মিলিনার স্টিফেন জোনস ডিজাইন করেন নজরকাড়া হেডওয়্যার।

Rahul Mishra's Devi Brings India's Temple Art to Paris Couture Week
অনুরূপ পোশাকে কার্ডি‌ বি এবং ঈশা আম্বানি।

শোয়ের প্রথম সারির অতিথিদের উপস্থিতিই প্রমাণ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন রাহুল মিশ্র। মার্কিন র‍্যাপার কার্ডি বি এই সংগ্রহের ভাস্কর্যধর্মী নকশা থেকে অনুপ্রাণিত কাস্টম আইভরি রঙের রাহুল মিশ্র কোটুওর পোশাক পরিধান করেন। অন্যদিকে ঈশা আম্বানিকে দেখা যায় বিশেষভাবে তৈরি ধূসর করসেটেড পোশাকে, যা এই সংগ্রহের স্থাপত্যধর্মী ভাষাকেই প্রতিফলিত করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.