Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Narendra Modi

বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?

মোদির কোট থেকে পাগড়ি - তাঁর সাজগোজ বরাবরই বেশ চর্চায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১২:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১২:৩৯

options
link
বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা? zoom
১৫ আগস্ট, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Advertisement

মোদির কোট থেকে পাগড়ি – তাঁর সাজগোজ বরাবরই বেশ চর্চায়। কারণ, তাঁর পোশাক নির্বাচনের অন্তর্নির্হিত অর্থ যথেষ্ট গাঢ়। স্বাধীনতা দিবসেও তার হেরফের হল না। এবার মোদির সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় পাগড়িতে।

এদিন মোদির পরনে ছিল দুধসাদা কুর্তা-পায়জামা। সঙ্গে বাদামি রঙের হাতকাটা জ্যাকেট পরেন। পকেটে গোঁজা ছিল তেরঙ্গা স্কয়ার। আর মাথায় ছিল লাল ও মেরুন রঙের বাঁধনি কাপড়ের পাগড়ি। স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে তাতে রয়েছে সাদা, হলদে, সবুজ বিন্দু। সবমিলিয়ে যথেষ্ট উজ্জ্বল এই পাগড়ি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Independence Day 2026 PM Speech: PM Modi urges for Vikashit Bharat
লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংস্কৃত শব্দ ‘বান্ধি’ থেকে এসেছে বাঁধনি। সুতি কিংবা রেশম কাপড়ের উপর সাধারণত বাঁধনির কাজ করা হয়। কারিগরেরা বিশেষ যন্ত্রের সাহায্যে কাপড়গুলির ছোট ছোট অংশ টেনে তুলে সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেয়। তারপর ওই কাপড়টি রঙিন জলে ডোবানো হয়। তাতেই এক এক জায়গায় এক একটি রং হয়ে যায়। এই পদ্ধতি টাই অ্যান্ড ডাই হয় কাপড়ে। সেটি ‘বাঁধনি’ নামে পরিচিত। সাধারণত রাজস্থান এবং গুজরাটে ‘বাঁধনি’র কাজ করেন। মোদিও সেই ‘বাঁধনি’কেই বেছে নিয়েছে। হস্তশিল্পের সমৃদ্ধির কথা মাথায় রেখে এই ধরনের ‘বাঁধনি’ কাজের পাগড়ি বেছে নিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

তবে এই প্রথমবার নয়। এর আগেও ২০১৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল পাগড়ি পরেছিলেন মোদি। সেখানে সোনালি রঙের নকশা ছিল।

Modi-2014
২০১৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদি। ফাইল ছবি

আবার ২০১৫ সালে পাগড়িতে হলদে রঙের ছোঁয়া ছিল। তবে সেবার পাগড়ির মাপ অন্যান্য বছরের তুলনায় সামান্য ছোট ছিল।

Modi-2015
২০১৫ সালের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবারও বাঁধনির পাগড়ি পরে সকলের নজর কাড়লেন মোদি। স্বাধীনতা দিবসে দীর্ঘ ভাষণে ‘বিকশিত ভারত’, জেন জি-র পাশে দাঁড়ানো নিয়ে যেমন চর্চা হচ্ছে, তেমনই পাগড়ি নিয়েও কৌতূহলের শেষ নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.