বাঙালির গ্রীষ্মকাল মানেই তো আম-উৎসব। দুপুরের পাতে হোক। কিংবা সান্ধ্য টিফিনে। অথবা নৈশভোজে। আম ছাড়া বাঙালির চলে না। কিন্তু জানেন কি, আমের খোসাতেই লুকিয়ে রয়েছে রূপচর্চার আসল চাবিকাঠি? রূপটানশিল্পীদের মতে, পাকা আমের খোসা ত্বকের জন্য ম্যাজিকের মতো কাজ করে। এর মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন এ, সি এবং ই। এই উপাদানগুলি ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, আমের মধ্যে থাকা ভিটামিন এ ত্বকের নিজস্ব প্রোটিন ‘কোলাজেন’ তৈরিতেও অনুঘটকের কাজ করে। ফলে ত্বক হয়ে ওঠে টানটান ও উজ্জ্বল।
তাই আম খেয়ে আর খোসা ফেলবেন না। বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ফেসপ্যাক। এই ঘরোয়া প্যাক তৈরি করতে লাগবে মাত্র তিনটি জিনিস। এমনকী খুব বেশি খাটাখাটনিরও প্রয়োজন পড়বে না। সহজেই তৈরি হবে এই প্যাক।
আরও পড়ুন:

প্যাক তৈরিতে কী কী লাগবে?
(১) পাকা আমের খোসা
(২) টক দই (১ টেবিল চামচ)
(৩) মধু (১ টেবিল চামচ)

এভাবে তৈরি করুন
বানানোর পদ্ধতিও অত্যন্ত সহজ। প্রথমে আমটি ভালো করে জলে ভিজিয়ে রাখুন। এর পর ছুরি দিয়ে আমের গা থেকে খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলি ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে মিহি করে বেটে নিতে হবে। এবার ওই খোসা বাটার সঙ্গে টক দই আর মধু ভালো করে মিশিয়ে নিলেই কেল্লাফতে। তৈরি আপনার রূপটানের জাদুকরী ফেসপ্যাক।

ব্যবহারের আগে মানুন এই নিয়ম
প্যাকটি মুখে লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নেওয়া জরুরি। কোনও মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকে যেন ধুলো, তেল বা মেকআপ না থাকে। এবার ব্রাশের সাহায্যে পুরো মুখে প্যাকটি সমানভাবে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিজের ত্বকের ধরন অনুযায়ী একটা ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্যস, রোদে পোড়া ভাব কেটে গিয়ে ত্বক নিমেষেই হয়ে উঠবে তরতাজা ও উজ্জ্বল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার