Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Hair Removal Scrub

মুখের লোম নিয়ে নাজেহাল? যেতে হবে না পার্লারে, বাড়িতেই বানান হেয়ার রিমুভাল স্ক্রাব

শরীরের লোম কমানোর দুটি মূল রাস্তা রয়েছে। একটি হল ডাক্তারি চিকিৎসা বা ওষুধের ব্যবহার। অন্যটি হল লোম তুলে ফেলা। যারা রাসায়নিক বা ওষুধ থেকে দূরে থাকতে চান, তাদের জন্য রান্নাঘরের সাধারণ কিছু উপকরণই হতে পারে সেরা সমাধান। প্রাকৃতিক উপায়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বিশেষ 'হেয়ার রিমুভাল স্ক্রাব'। কীভাবে? জেনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৭:৪৮

options
link
মুখের লোম নিয়ে নাজেহাল? যেতে হবে না পার্লারে, বাড়িতেই বানান হেয়ার রিমুভাল স্ক্রাব zoom
প্রাকৃতিক উপায়ে বাড়িতেই তৈরি করুন 'হেয়ার রিমুভাল স্ক্রাব'।

সুন্দর পোশাক পরার পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় শরীরের অতিরিক্ত লোম। বিশেষ করে স্লিভলেস বা শর্ট ড্রেস পরার ক্ষেত্রে এই সমস্যা অস্বস্তির কারণ হয়ে ওঠে। অনেকেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পার্লারে গিয়ে মোটা টাকা খরচ করেন। কেউ-বা ব্লেড-রেজার ব্যবহার করেন। কিন্তু রেজার ব্যবহারে ত্বক কেটে যাওয়ার ভয় থাকে। অনেক সময় দেখা দেয় র‍্যাশ। এমনকী এর ফলে লোম আরও মোটা হয়ে দ্রুত ফিরে আসে। তাই ত্বক বিশেষজ্ঞরা ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।

Remove facial hair naturally at home with DIY hair removal scrubs
প্রতীকী ছবি

শরীরের লোম কমানোর দুটি মূল রাস্তা রয়েছে। একটি হল ডাক্তারি চিকিৎসা বা ওষুধের ব্যবহার। অন্যটি হল লোম তুলে ফেলা। যারা রাসায়নিক বা ওষুধ থেকে দূরে থাকতে চান, তাদের জন্য রান্নাঘরের সাধারণ কিছু উপকরণই হতে পারে সেরা সমাধান। প্রাকৃতিক উপায়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বিশেষ ‘হেয়ার রিমুভাল স্ক্রাব’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে তৈরি করবেন?
এই স্ক্রাব তৈরি করতে প্রথমেই প্রয়োজন চিনি। একটি পাত্রে অন্তত ৩ টেবিল চামচ বা ৪ কিউব চিনি নিন। এর সঙ্গে মেশাতে হবে ২ টেবিল চামচ লেবুর রস। মিশ্রণটিকে কার্যকর করতে প্রয়োজন ৫ টেবিল চামচ আলুর রস এবং ৫ টেবিল চামচ মুসুর ডাল বা পিঙ্ক লেন্টিল পাউডার। এই সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিন।

DIY hair removal scrubs
প্রতীকী ছবি

ব্যবহারের সঠিক পদ্ধতি
ব্যবহারের পদ্ধতিও অত্যন্ত সহজ। শরীরের যে অংশের লোম তুলতে চান, সেখানে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট অপেক্ষা করতে হবে যাতে প্যাকটি পুরোপুরি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি নিয়মিত ব্যবহারে শুধু যে লোম উঠে আসবে তা নয়, আলুর রস লোমের রং হালকা করতেও সাহায্য করে। ফলে ত্বক দেখায় মসৃণ ও উজ্জ্বল।

তবে দ্রুত ফল পেতে যারা আগ্রহী, তারা চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ওষুধ ব্যবহার করতে পারেন। তবে স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে যেকোনও ঘরোয়া প্যাক ব্যবহারের আগে সাবধান হওয়া জরুরি। এই মিশ্রণটি লাগানোর পর যদি জ্বালাপোড়া বা কোনও সমস্যা দেখা দেয়, তবে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপায়ে ধৈর্য ধরে যত্ন নিলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই পাওয়া সম্ভব সুন্দর ও লোমহীন ত্বক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.