Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Mahieka Sharma

হার্দিকের ম্যাচ ফি-র থেকেও বেশি দামি মাহিকার জন্মদিনের ‘সানসেট ড্রেস’! পোশাক ঘিরে জোর চর্চা

হার্দিকের ‘হৃদয়হরণী’ মাহিকা শর্মার পোশাকটি সুন্দর সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে তাঁর দাম শুনে আঁতকে উঠছেন অনেকেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৪২

options
link
হার্দিকের ম্যাচ ফি-র থেকেও বেশি দামি মাহিকার জন্মদিনের ‘সানসেট ড্রেস’! পোশাক ঘিরে জোর চর্চা zoom
হার্দিকের ম্যাচ ফি-র থেকেও বেশি দামি মাহিকার জন্মদিনের 'সানসেট ড্রেস'! ছবি: ইনস্টাগ্রাম

তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁকে অনেকেই ডাকেন টিম ইন্ডিয়ার ‘ফ্যাশন আইকন’। হার্দিক পাণ্ডিয়ার হেয়ার স্টাইল, ট্যাটু কিংবা হিরে খচিত কানের দুল নিয়ে কম চর্চা হয়নি। এবার চর্চায় ‘হৃদয়হরণী’ মাহিকা শর্মা। তাঁর জন্মদিনের ‘সানসেট ড্রেস’ ঘিরে চলছে জোর চর্চা। পোশাকটি সুন্দর সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে তাঁর দাম শুনে আঁতকে উঠছেন অনেকেই। জানা গিয়েছে, ওই পোশাকের দাম নাকি হার্দিক পাণ্ডিয়ার টি ২০ ম্যাচ ফি-র থেকেও বেশি।

মাহিকার জন্মদিনের পোশাকটি কমলা, গোলাপি এবং বেগুনি রঙের টাই অ্যান্ড ডাই করা। ঠিক যেন সূর্যাস্তের আকাশের মতো। লন্ডনের এক পোশাক বিপণন সংস্থার ‘সানসেট ড্রেস’। নুডলস স্ট্র্যাপের ছোট ঝুলের পোশাকে মোহময়ী মাহিকা। চুল খোলাই ছিল তাঁর। গলায় হালকা হার। হালকা মেকআপ। হার্দিকের প্রেমিকার পোশাক নজর কেড়েছে সকলের। এই পোশাকটির দাম ৩ লক্ষ ৫৫ হাজার ১৬১ টাকা। হার্দিক পাণ্ডিয়া একটি টি ২০ ম্যাচ খেলে পান ৩ লক্ষেরও আশেপাশে। সুতরাং তুলনায় মাহিকার পোশাক অনেক বেশি দামি। পোশাকের দাম শুনেই যেন মাথা ঘুরছে সকলের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত ২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। সেসব এখন অতীত। তাঁর জীবনে এখন নতুন বসন্ত। মাহিকার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
১৯ ফেব্রুয়ারি ছিল প্রেমিকা মাহিকার জন্মদিন। এমন বিশেষ দিনে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন ‘বেতাজ বাদশা’ হার্দিক। জানিয়ে দেন, তাঁর জীবনের ‘রাজকন্যা’ মাহিকাই। হার্দিকের এই পোস্ট সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। সেখান থেকে দেখা যাচ্ছে বহুদূর বিস্তৃত সমুদ্র। নীল আকাশের শামিয়ানা ছুঁয়েছে জলরাশি। সেখানে আলিঙ্গনাবদ্ধ হার্দিক এবং মাহিকা। পাশে শোভা পাচ্ছে শ্রীলঙ্কার পতাকা। মনে করা হচ্ছে, দ্বীপরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই এই ছবি। এখানেই শেষ নয়, তাঁদের সম্পর্কে যাতে নজর না লাগে সেই জন্য ‘এভিল আই স্টিকার’-ও ব্যবহার করেছেন ইনস্টা স্টোরিতে। এর আগে ভালোবাসার মানুষটিকে গোলাপের বাকেট উপহার দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আহ্লাদিত মাহিকা ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন। যা মন ছুঁয়ে যায় নেটিজেনদেরও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.