Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Kartik Aaryan

পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান

২০০২ সালে যাত্রা শুরু করেছিল 'বাজার রিটেল প্রাইভেট লিমিটেড'। কম খরচে সেরা মানের ফ্যাশন পণ্য পৌঁছে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। দেখতে দেখতে সেই ছোট উদ্যোগ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৯:৪৭

options
link
পুজোর আগেই বড় খবর, রজত জয়ন্তীতে বাজার কলকাতার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান zoom
২৫ বছরে পা দিয়ে নতুন অবতারে বাজার কলকাতা।
Advertisement

২৫ বছরের জয়যাত্রা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ২৫০টি মেগা আউটলেট। রজত জয়ন্তীতে পা দিয়ে বাজিমাত করল পূর্ব ভারতের জনপ্রিয় পোশাক বিপণি সংস্থা ‘বাজার কলকাতা’। নিজেদের ব্র্যান্ডকে আরও ব্যাপক হারে ছড়িয়ে দিতে এবার বড় পদক্ষেপ নিল তারা। দেশের অন্যতম জনপ্রিয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা কার্তিক আরিয়ানকে নিজেদের নতুন ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে বেছে নিয়েছে এই খুচরো বিক্রয়কারী পোশাক বিপণি।

২০০২ সালে যাত্রা শুরু করেছিল ‘বাজার রিটেল প্রাইভেট লিমিটেড’। কম খরচে সেরা মানের ফ্যাশন পণ্য পৌঁছে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। দেখতে দেখতে সেই ছোট উদ্যোগ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম থেকে শুরু করে উত্তর প্রদেশ, তেলঙ্গানা কিংবা অন্ধ্র প্রদেশের মতো ১৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে তাদের বিপণি। বর্তমানে ২০ লক্ষ বর্গফুটেরও বেশি স্থান জুড়ে চলছে তাদের খুচরো ব্যবসা। শুধু বড় শহর নয়, ছোট শহর এবং মফস্বলের মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে ফ্যাশন পৌঁছে দিয়েছে তারা। ইমেজেস রিটেল অ্যাওয়ার্ডেও একাধিকবার সেরা সম্মান পেয়েছে এই সংস্থা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নতুন এই দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা কার্তিক আরিয়ান। তিনি জানান, দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে এই ব্র্যান্ড। সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ট্রেন্ডি ফ্যাশন পৌঁছে দেওয়ার এই যাত্রায় অংশ হতে পেরে তিনি গর্বিত।

সংস্থার ডিরেক্টর ও সিইও অভিষেক খেমকা জানান, কার্তিক আরিয়ান আজকের যুবসমাজের আত্মবিশ্বাস এবং স্বপ্নের প্রতীক। উৎসবের মরশুমের মুখে এই যৌথ উদ্যোগ তাঁদের ব্র্যান্ডকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিপণন প্রধান উমেশ শর্মার মতে, এই নতুন অংশীদারিত্ব দেশের প্রতিটি প্রান্তের ক্রেতাদের আরও উৎসাহিত করবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.