গালভর্তি ছোপ ছোপ কালচে দাগ! ঠোঁটের আশেপাশে হোক বা নাকের ডগায়। প্রথমে তিল মনে করে ভুল হতে পারে। অনেকেই রয়েছেন যারা সালোঁয় গিয়ে ব্লিচ করিয়ে ত্বকের এই খয়েরি রং কমিয়ে নেন। কিন্তু সমস্যা দেখা দেয় ক’দিন পরেই। সেই দাগ দিন দিন বাড়তে থাকে। আর মুখের মধ্যে এমন দাগ নিয়ে আয়নার সামনে দাঁড়াতে অস্বস্তি হয় বইকি! মুখে মেচেতার দাগ পড়লে দামি রাসায়নিক ট্রিটমেন্টের দিকেই বেশির ভাগ মানুষ ঝোঁকেন। কিন্তু বাড়িতে থাকা এই একটি উপাদানেই মিলতে পারে সুরাহা। এই ঘরোয়া উপাদান দারুণ কার্যকরী। কী করবেন? জেনে নিন।

আরও পড়ুন:
১) সবচেয়ে সহজ উপায় হল গোলাপ জল ও ফিটকিরির মিশ্রণ। ফিটকিরি গুঁড়ো করে তাতে সামান্য গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। মেচেতা আক্রান্ত জায়গায় হালকা হাতে মালিশ করুন। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের ট্যান কমবে। এবং ত্বকের রং হবে উজ্জ্বল।

২) যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের জন্য মুলতানি মাটি ও ফিটকিরি সেরা দোসর। সপ্তাহে মাত্র একদিন এই মিশ্রণ মুখে লাগালে শুধু দাগছোপ নয়, ব্রণর সমস্যা থেকেও মুক্তি মিলবে। তবে যাঁদের ত্বক অত্যন্ত শুষ্ক, তাঁরা ফিটকিরির সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণ মেচেতার জায়গায় লাগিয়ে ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। এতে ত্বক টানটান হবে এবং আর্দ্রতাও বজায় থাকবে।

৩) ফিটকিরিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, সরাসরি ফিটকিরি ত্বকে ঘষবেন না। সবসময় গুঁড়ো করে অন্য কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জোর যার ‘আসন’ তার! ধরাবাঁধা নিয়ম ভেঙে শরিকদের বার্তা সিপিএমের
-
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি
-
ঠাকুরদালানে বেঁধে রাখা হয় দেবীকে, বাংলার ‘শিকল বাঁধা দুর্গা’র মাহাত্ম্য জানেন?
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা