হু হু করে বাড়ছে তাপমাত্রা। তার সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতা। রোদে বাড়ির বাইরে বেরলে ত্রাহি ত্রাহি রব। অথচ সেই শীতের মতো ঠোঁট ফেটে যাচ্ছে। সবমিলিয়ে যাচ্ছে তাই দশা! এই সময়ে মুখ, হাত, পায়ের মতো ঠোঁটেরও যত্ন নিন। নইলে হতে পারে ঠোঁটের দফারফা।
- ভুলেও ঠোঁটে জিভ দেবেন না। থুতু এবং বাইরে বেরলে ধুলো, ধোঁয়ার প্রভাবে ঠোঁট ফাটার সমস্যা বাড়বে।
- বাড়ির বাইরে বেরনোর সময় অবশ্যই সানস্ক্রিন মাখুন। তা বলে ঠোঁটে তো আর সানস্ক্রিন মাখা যাবে না। তাই ঠোঁটকে রক্ষা করতে টুপি পরতে পারেন।
- প্রচণ্ড গরমে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। তার প্রভাব পড়ে ঠোঁটেও। শুষ্কতার সমস্যা বাড়ে। তাই বেশি করে জলপান করুন। তাতেই মিলবে রেহাই।
- গরমে মশলাদার খাবার খাওয়া অনুচিত। তাতে শরীর খারাপের সম্ভাবনা বাড়ে। ঠোঁট শুষ্ক হয়ে যায়। তাই এই সময়ে এমন মশলাদার খাবার এড়িয়ে চলুন।
- অবশ্যই খাদ্য তালিকায় রাখুন ফল ও শাকসবজি। বিশেষত শশা, তরমুজ, ঝিঙের মতো খাবারদাবার খান।
- ঠোঁটকে আর্দ্র রাখা এই সময়ে অত্যন্ত জরুরি। সে কারণেই এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।
- বাড়িতে কিংবা অফিসে এখন অনেকটা সময় এসিতে কেটে যায়। এই সময় ঠোঁটকে আর্দ্র রাখা জরুরি। না হলে ঠোঁটের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
যাঁরা প্রতিদিন লিপস্টিক পরে অফিসে যাতায়াত করেন, তাঁরা এই গ্রীষ্মে ঠোঁটের বিশেষ যত্ন নিন। কারণ, লিক্যুইড ম্যাট লিপস্টিক পরার ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায়। তার ফলে ঠোঁট ফেটে যায়। এই সময় অবশ্যই লিপ বাম ব্য়বহার করে লিপস্টিক লাগান। নইলে ঠোঁটের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার