দক্ষিণী খাবার মানেই তাতে কারিপাতা থাকবেই। তা ইডলি হোক বা দোসা। এমনকী, দক্ষিণীরা মাছ, মাংস, ডালে সব খাবারেই কারিপাতা দেন। কিন্তু জানেন কি, এই কারিপাতা রূপচর্চাতেও কাজে লাগে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মরশুম বদলের সময় ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব কাটিয়ে ত্বকে পুষ্টি ফেরাতে এবং চটজলদি জেল্লা ফেরাতে দারুণ কাজ করে কারিপাতা। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
কারিপাতা ও হলুদ ফেসপ্যাক-
১০ থেকে ১২ টি কারিপাতা নিন। ভালো করে ধুয়ে মিক্সারে দিন। তার মধ্য়ে ২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। কিংবা বেঁটেও নিতে পারেন। তারপর সেই প্যাকটি মুখে মেখে নিন। ২০-২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করুন।
আরও পড়ুন:

কারি পাতা ও লেবুর রস-
কারিপাতার পেস্টের মধ্যে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে প্যাকটি বানিয়ে নিন। এবার ২০-২৫ মিনিট মুখে প্যাকটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। শুধুই যে ত্বক উজ্জ্বল করে তা নয়, মুখের মধ্যে যদি ব্রণর দাগ থাকে তাও দূর করবে চটজলদি।

কারি পাতা ও মূলতানি মাটি-
প্রথমে কারিপাতার পেস্ট বানিয়ে নিন। তারপর ৩-৪ চামচ মুলতানি মাটি, ২ চামচ গোলাপ জল মিশিয়ে প্যাকটি বানিয়ে নিন। অন্তত ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দু’দিন এটা করুন বলিরেখা পড়বে না।
পার্লারে গিয়ে মোটা টাকা খরচ না করে এই উপায়েই ত্বককে যত্নে রাখুন। আর নিজেকে করে তুলুন অনন্যা।
সর্বশেষ খবর
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন