বাইরে বেরোলেই মাথার ওপর চড়া রোদ। সঙ্গে গুমোট গরম আর ঘাম। এই চেনা গ্রীষ্মের চক্করে পড়ে সাধের ত্বকের বারোটা বাজতে আর দেরি নেই। রোদে পুড়ে ত্বক কালচে হওয়া, যাকে চলতি কথায় আমরা ট্যান বলি, তা তো আছেই। সেই সঙ্গে ত্বকের কালচে ছোপ আর ক্লান্ত ভাব। রূপটানের হাজারো কায়দা করেও যখন মুখের হারিয়ে যাওয়া জেল্লা ফিরছে না, তখন মুশকিল আসান হতে পারে আপনার রান্নাঘরেই। গরমেও ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ। কীভাবে? ম্যাজিকের মতো কাজ করবে হলুদের বরফ কুচি বা ‘হলদি আইস কিউব’ (Turmeric Ice Cube)।

আরও পড়ুন:
রূপচর্চায় হলুদের ব্যবহার আজকের নয়, সেই ঠাকুমা-দিদিমাদের আমল থেকেই এর কদর আলাদা। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্টের গুণ। এর মূল উপাদান ‘কারকিউমিন’ ত্বকের যেকোনও রকম প্রদাহ বা ফোলা ভাব কমাতে দারুণ কার্যকরী। গ্রীষ্মের তীব্র রোদে ত্বক লাল হয়ে যাওয়া বা জ্বালাপোড়া করার সমস্যায় বরফ ছোঁয়ালে নিমেষেই আরাম মেলে। আর তার সঙ্গে যদি মেশে হলুদ, তবে তো সোনায় সোহাগা।
অনেকেরই গরমে ব্রন বা পিম্পলের সমস্যা বাড়ে। হলুদের অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ব্যাকটেরিয়া দূর করে ব্রনর হাত থেকে রেহাই দেয়। নিয়মিত এই বিশেষ বরফ মুখে ঘষলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল দেখায়। শুধু তাই নয়, মুখের ওপেন পোরস বা উন্মুক্ত রোমকূপ বন্ধ করতে এবং বলিরেখা দূর করতেও এর জুড়ি মেলা ভার। চোখের নিচের কালো দাগ বা হাইপারপিগমেন্টেশন হালকা করতেও এর জুড়ি মেলা ভার।

কী ভাবে বানাবেন?
প্রস্তুত প্রণালী অত্যন্ত সহজ। একটি পাত্রে বড় এক চামচ কস্তুরী হলুদ নিন। তার সঙ্গে মেশান আধ কাপ জল এবং দুই বড় চামচ অ্যালোভেরা জেল। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিয়ে আইস ট্রের মধ্যে ঢেলে দিন। এর পর ফ্রিজারে রেখে বরফ জমিয়ে নিন।
ব্যবহারের নিয়ম
সরাসরি বরফ কখনও মুখে ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। দেখা দিতে পারে ‘আইস বার্ন’। ফ্রিজ থেকে বরফের টুকরোটি বার করে একটি পাতলা সুতির কাপড়ে মুড়ে নিন। এর পর হালকা হাতে সারা মুখে আলতো করে মালিশ করুন। প্রতিদিন নিয়ম করে এই ঘরোয়া টোটকা ব্যবহার করলেই তফাত বুঝতে পারবেন। রোদ থেকে ফিরে ডালনেস দূর করতে এর চেয়ে ভালো প্রাকৃতিক উপায় আর কী-ই বা হতে পারে!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইন্টারনেট টিভি নিয়ন্ত্রণের পরিকল্পনা ট্রাই-এর, প্রতিবাদে সরব ওটিটি সংস্থাগুলি
-
ইউসুফের কাছে মমতার ‘ইস্তফা’ বার্তা পৌঁছে দেন? সৌরভ বলছেন, ‘ভুয়ো খবর’
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা
-
বহু জায়গায় দরবারেও মেলেনি! নিজের টাকায় পড়ুয়াদের জন্য পাকা রাস্তা নির্মাণ প্রধান শিক্ষকের