Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Shravan Month

শিবের মাসে হাতে কাচের সবুজ চুড়ি শুধুই ফ্যাশন? জেনে নিন কী সুফল মেলে

গোটা শ্রাবণ মাস জুড়েই এই সবুজ কাচের চুড়ি মেয়েরা হাতে পরে থাকেন। এ কিন্তু নিছক শ্রাবণের ফ্যাশন নয়, সবুজ চুরির নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:১০

options
link
শিবের মাসে হাতে কাচের সবুজ চুড়ি শুধুই ফ্যাশন? জেনে নিন কী সুফল মেলে zoom
নিছক শ্রাবণের ফ্যাশন নয়, নেপথ্যে কোন কারণ?
Advertisement

শ্রাবণ মানেই শিবের মাস। শুধু মহাদেবের জন্মমাস নয়। রয়েছে আরও নানা পুজো। প্রতি সোমবার বাবা ভোলেনাথের উপবাস রেখে পুজো দেন গৃহীরা। রয়েছে নানাবিধ নিয়ম, আচার। এসময় বাঁকে জল নিয়ে শিবের দরবারে হাজির হন হাজার হাজার ভক্ত। আর এই মাসেই আরও এক অদ্ভুত নিয়ম পালন করতে দেখা যায় মহিলাদের। বিবাহিত কিংবা অবিবাহিত, উভয় নারীরাই হাতে সবুজ চুড়ি পরেন। গোটা শ্রাবণ মাস জুড়েই এই সবুজ কাচের চুড়ি মেয়েরা হাতে পরে থাকেন। এ কিন্তু নিছক শ্রাবণের ফ্যাশন নয়, সবুজ চুরির নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ।

কী সেই পৌরাণিক কাহিনি?
দীর্ঘ কঠিন তপস্যার পর এই শ্রাবণ মাসেই মা পার্বতীর সঙ্গে মহাদেবের মিলন হয়েছিল। শিবকে স্বামী হিসেবে পেতে পার্বতী প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সবুজ সেজেছিলেন। তাই বিশ্বাস করা হয়, এই মাসে সবুজ কাচের চুড়ি আর সবুজ পোশাক পরলে মা পার্বতী খুশি হন। মেলে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ। বিবাহিত নারীদের স্বামী দীর্ঘায়ু হন, সংসারে ফেরে সুখ। অবিবাহিত মেয়েরাও মনের মতো জীবনসঙ্গী পেতে এই নিয়ম মেনে চলেন।

Advertisement
প্রতীকী ছবি

জ্যোতিষশাস্ত্রেও সবুজের মহিমা অপার। এই রঙের সঙ্গে বুধ গ্রহের সরাসরি যোগ রয়েছে। বুধ ভালো থাকলে বুদ্ধি, ব্যবসা ও কেরিয়ারে উন্নতি হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে বুধ শান্ত থাকে। যার শুভ প্রভাবে সংসারে আসে আর্থিক সমৃদ্ধি।

শাস্ত্র মতে, প্লাস্টিক বা মেটালের চেয়ে কাচের চুড়ি পরা অনেক বেশি ভালো। চুড়ির টুংটাং শব্দে চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়। তৈরি হয় এক পজিটিভ এনার্জি, যা মনকে শান্ত ও চনমনে রাখে।

আসলে শ্রাবণ মানেই তো বাবার আশ্রয়। প্রকৃতি তখন সবুজের চাদর গায়ে জড়ায়। তার সঙ্গে ভক্ত নিজেকে মিলিয়ে দিলে অখণ্ড শক্তির একাত্মতা অনুভূত করে। মনস্তত্ত্ববিদদের মতে, এই রং চোখের ক্লান্তি দূর করে মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। সনাতন সংস্কৃতিতে সবুজ হল নতুন জীবন আর আনন্দের প্রতীক। তাই শ্রাবণের এই সাজ আসলে জীবনকে নতুন করে উদযাপন করারই অন্য নাম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.