ত্বকের যত্নে বর্তমানে ‘আইস ওয়াটার থেরাপি’ বেশ জনপ্রিয়। বিশেষ করে উজ্জ্বল ত্বক পেতে বাটি ভর্তি বরফজলে মুখ ডোবানোর চল বেড়েছে। তারকাদের রূপচর্চায় এই টোটকা বারবার উঠে আসে। কিন্তু প্রশ্ন হল, বরফ ঘষলে কি ত্বকের খোলা ছিদ্র বা ওপেন পোরস সত্যিই বন্ধ হয়? এই নিয়ে ভিন্নমত পোষণ করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:
অনেকেরই ধারণা, বরফ ঘষলে ওপেন পোরস কমে যায়। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখায়। তবে অন্য কথা বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, লোমকূপ বা পোরস কোনও দরজা নয় যে তা ইচ্ছা করলেই খোলা বা বন্ধ করা যাবে। বরফ ত্বকে সাময়িক টানটান ভাব আনে ঠিকই, কিন্তু স্থায়ীভাবে পোরস বন্ধ করতে পারে না। বরং ত্বকের গর্ত বা পোরস কমাতে এএইচএ (AHA), বিএইচএ (BHA) কিংবা রেটিনয়েড যুক্ত সিরাম বেশি কার্যকরী। এগুলি ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে।

তবে, বরফের কি কোনও গুণ নেই? বিশেষজ্ঞদের মতে, আইসিং কেবল সতেজতা দেয়। চোখের তলার ফোলা ভাব বা পাফিনেস কমাতে এটি অতুলনীয়। রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে বা প্রদাহ নিয়ন্ত্রণেও বরফজলের জুড়ি নেই। এটি ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ক্লান্ত মুখে দ্রুত জেল্লা ফেরে। এমনকী মেকআপ করার আগে বরফ জল ব্যবহারে সাজ দীর্ঘস্থায়ী হয়।

বাড়িতে এই থেরাপি করা খুব সহজ। একটি বড় পাত্রে ঠান্ডা জল ও বরফ কুচি নিন। পরিষ্কার মুখে পাঁচ সেকেন্ড করে অন্তত ৫-৬ বার মুখ ডুবিয়ে দিন। শেষে নরম তোয়ালে দিয়ে হালকা হাতে মুখ মুছে নিতে হবে। থেরাপির পর টোনার ও ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। তবে মনে রাখা দরকার, বরফ আরামদায়ক হলেও পোরসের স্থায়ী সমাধান লুকিয়ে রয়েছে সঠিক চিকিৎসায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আজ থেকে আর আসতে হবে না’, ভোর ৬টায় মেল পাঠিয়ে বহু কর্মী ছাঁটাই ওরাকলের
-
‘সকলের কাজ-ছাদ-ভাত আমার অঙ্গীকার’, প্রয়াত চন্দ্রনাথের মা হাসিরানির মনোনয়নে খোদ মুখ্যমন্ত্রী
-
ফের ভারতীয় নকশা চুরি! প্রাদার পর এবার অভিযুক্ত ‘রালফ লরেন’ ফ্যাশন ব্র্যান্ড
-
নেবে না ভারত, জেনেশুনেই ট্রফি দিতে আসেন নকভি! বিকল্প চেয়ে হরমনদের আবেদন খারিজ
-
সৌদি লিগের ভক্তদের নিষিদ্ধ করার ডাক রোনাল্ডোর, বিশ্ব রেকর্ড গড়েও কেন ক্ষুব্ধ আল নাসর তারকা?