Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Cristiano Ronaldo

মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং

মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করেছেন রোনাল্ডো নিজেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২১:০৭

options
link
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং zoom
মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করেছেন রোনাল্ডো নিজেই।
Advertisement

দীর্ঘ এক দশকের প্রেম। অবশেষে পরিণতি পেল। ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেললেন রোনাল্ডো। চুপিসারে বিয়ে সারলেন তিনি। রোনাল্ডো এবং জর্জিনার রয়েছে পাঁচটি সন্তান। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে পর্তুগালের শহর কাসকাইসে মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন সিআর সেভেন। ঠিক একবছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন। সেই সময় নিজের এনগেজমেন্ট রিংয়ের ছবি পোস্ট করে জানিয়েছিলেন জর্জিনা। এক বছর পর, এবার সেই সম্পর্ক পেল বিয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি। মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করেছেন রোনাল্ডো নিজেই। আর সেই সোশাল মিডিয়া পোস্ট ঘিরেই তৈরি হয় জল্পনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

Advertisement

বিয়ের আংটি নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। একটি ছবিতে দেখা গিয়েছে, দুজনের বাঁহাতের অনামিকাতেই সাধারণ ওয়েডিং ব্যান্ড। বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াইট গোল্ড বা প্ল্যাটিনাম দিয়ে এ দুটি তৈরি। তবে, তাজ্জবের ব্যাপার হল বিয়ের আংটির পিছনেই জ্বলজ্বল করতে দেখা গিয়েছে ২০২৫ এর এনগেজমেন্ট রিং। একদিকে অতি সাধারণ, অন্যদিকে রাজকীয় এনগেজমেন্ট রিং। এমন বৈপরীত্যে অবাক হয়েছেন নেটিজেনরা।

কেমন ছিল বাগদানের এনগেজমেন্ট রিং? ফ্যাশন দুনিয়ায় এনগেজমেন্ট রিংয়ের নকশায় এখন ‘থ্রি-স্টোন’ বা ‘ট্রিলজি’ প্যাটার্নের জয়জয়কার। রোনাল্ডোর দেওয়া আংটিতেও ছিল ঠিক এমনই ছোঁওয়া। মূল আকর্ষণে রয়েছে একটি বিশালাকার ‘ওভাল কাট’ ডায়মন্ড। তার দুই পাশে বসানো রয়েছে আরও দুটি ছোট ওভাল হিরে। সাধারণত তিন পাথরের আংটিতে পাশাপাশি ভিন্ন কাটের হিরে দেখা যায়। কিন্তু তিনটিই ওভাল কাটের হিরে দিয়ে এমন প্রতিসম নকশা তৈরি বেশ বিরল ঘটনা। রিংটি আধুনিক ফ্যাশন সেন্স ও ট্র্যাডিশনাল আভিজাত্যের এক অভূতপূর্ব সংমিশ্রণ।

এনগেজমেন্ট রিং

হিরের ক্যারেট বা ওজন নিয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য মেলেনি। তবে জুয়েলারি বিশেষজ্ঞদের একাংশের মতে, মূল হিরেটির ওজন প্রায় ৩৫ ক্যারেট। পাশের দুটি হিরে মিলিয়ে মোট ওজন দাঁড়াতে পারে ৩৭ ক্যারেটের কাছাকাছি। আবার অন্য বিশেষজ্ঞদের মতে, সেন্ট্রাল স্টোনের ওজন ২০ থেকে ২৫ ক্যারেটের মধ্যে। কাটিং ও নিখুঁত ফিনিশিংয়ের কারণে এই হিরেটি কেবল ওজনেই ভারী নয়, এর স্বচ্ছতা ও আলোর প্রতিফলন একে দিয়েছে আলাদা আকর্ষণ। সব মিলিয়ে ফ্যাশন বোদ্ধারা একে বলছেন সত্যিকারের ‘স্টেটমেন্ট জুয়েলারি’।

আন্তর্জাতিক রত্ন বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই রিংয়ের বাজারমূল্য হতে পারে প্রায় ৫০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৫০ কোটি টাকা)। তবে কেবল আকাশছোঁয়া দাম নয়, রিংটির বিরল মাউন্টিং ও কালার গ্রেড একে ফ্যাশন বিশ্বের অন্যতম সেরা আইকন বানিয়ে তুলেছে। জর্জিনা নিজে এক সাক্ষাৎকারে মজার ছলে বলেছিলেন, ১০ বছর অপেক্ষার পর এমন উপহার রোনাল্ডোর থেকে পাওয়া তাঁর প্রাপ্যই ছিল। আর তার ঠিক ১ বছর পর ওয়েডিং রিং দেখে অবাক নেটিজেনরা। 

ওয়েডিং ব্যান্ড

বিয়ের রিং দুটি এতটাই সাদামাটা যে তা দেখে দাম অনুমাণ করা অসম্ভব। এমনকী সেই রিং দুটি নিয়ে বিশেষ কোনও তথ্যও আপাতত জানা যায়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.