Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
skin care tips

শীতের দিনে ঘন ঘন পার্টি? বাড়িতে ত্বক, চুল থেকে নখের যত্ন নিন এভাবে

মাথা থেকে পা পর্যন্ত ঝকঝকে ত্বক রাখার টিপস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ১৭:৩১

options
link
শীতের দিনে ঘন ঘন পার্টি? বাড়িতে ত্বক, চুল থেকে নখের যত্ন নিন এভাবে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে প্রায় রোজ পার্টি আর রোজ ভারী মেক-আপ। তাই এমন দিনে দরকার নিজের উপর বাড়িতে বাড়তি খেয়াল রাখা। পার্টির পর কীভাবে নিজের যত্ন নেবেন? দারুণ টিপস জেনে নিন।

ডিপ ক্লিনিং
হেভি মেক-আপ করার পর মুখ ধুলেও কসমেটিক্সের ছোট ছোট দানা ত্বকের মধ্যে থেকে যায়। তাই মেক-আপের আগে মুখে প্রাইমার লাগান। এবং পার্টির পরের দিন সকালে ভেজ-পিলিং করুন। চাল, মুসুর ডাল, আপেল, গাজর আর টমেটো কুরে একটা পেস্ট বানিয়ে মুখে লাগাতে হবে। এতে ত্বক ভেতর থেকে পরিষ্কার হবে। মুখ চকচক করবে। এর পর সানস্ক্রিন লাগান। ত্বক ভাল থাকবে।

Advertisement

ক্রিম মাসাজ
এই সময় ক্রিম মাসাজ খুব জরুরি। নারিশিং ক্রিম, উইন্টার কেয়ার ক্রিম, নাইট ক্রিম অথবা অ্যান্টি এজিং ক্রিম নিন। তাতে অল্প জল মেশান। এ বার আপওয়ার্ড স্ট্রোকে অন্তত দশ মিনিট ধরে মুখে এই ক্রিম মাসাজ করুন।

Skin

ঠোঁটে তেল
রোজ রাতে আমন্ড আর রোজমেরি অয়েল মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ঘুমোতে যান। এটা চোখের চারপাশেও লাগানো যায়, তবে এক ঘণ্টা পরে অবশ্যই ধুয়ে ফেলতে হবে।

নখের যত্ন
নানা নেমন্তন্নর জন্য রোজ নেলপলিশের রং পালটালে নখের যত্নও নিতে হবে। নেলপলিশ তুলে নিম তেল, আমন্ড অয়েল, হলুদ আর নুন মিশিয়ে ভাল করে মাসাজ করুন। তারপর সেটি ধুয়ে ফেলুন। এরপর নখে ক্রিম লাগাতে হবে। এতে নখ ভালো থাকবে।

শ্যাম্পু
শীতকালে অনেকেই নিয়মিত শ্যাম্পু করতে চান না। যত আলসেমি লাগুক না কেন, রোজ শ্যাম্পু আর কন্ডিশনিং কিন্তু মাস্ট। চুলের বাড়তি দেখভালের জন্য আমন্ড অয়েলের সঙ্গে নারকেল বেটে মাথায় লাগাতে পারেন। পিচ আর মেয়োনিজ মিশিয়েও লাগানো যায়। চুল নরম হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.