Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Dinosaur Leather Handbag

এবার বাজারে ডাইনোসরের চামড়ার ব্যাগ! কত দামে বিক্রি? টাকার অঙ্ক বিশ্বাসই হবে না

নীলচে-সবুজ বা টিল রঙের এই চোখধাঁধানো ব্যাগে শুধু ডাইনোসরের চামড়া নয়, রয়েছে খাঁটি রুপো আর কালো হিরে। আভিজাত্যে যা হার মানাবে যে কোনও নামী ব্র্যান্ডকে। আমস্টারডামের মিউজিয়ামে এটি এখন একটি খাঁচার ভেতর বন্দি। সাধারণ মানুষ মে মাস পর্যন্ত এটি চাক্ষুষ করার সুযোগ পাবেন। তারপরই উঠবে নিলামের হাতুড়ি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:৩২

options
link
এবার বাজারে ডাইনোসরের চামড়ার ব্যাগ! কত দামে বিক্রি? টাকার অঙ্ক বিশ্বাসই হবে না zoom
টি-রেক্সের জীবাশ্ম থেকে উদ্ধার হওয়া কোলাজেন ব্যবহার করে বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন আস্ত এক হ্যান্ডব্যাগ।
Advertisement

লক্ষ লক্ষ বছর আগে তারা পৃথিবী দাপিয়ে বেড়াত। তাদের গর্জনে কাঁপত থরথর চরাচর। সেই ভয়ঙ্কর টি-রেক্সের জায়গা কি কেবল জাদুঘরে? আজ্ঞে না, যদি পকেটে থাকে রেস্ত, তবে জ্যান্ত ডাইনোসরের চামড়া এখন ঝুলতে পারে আপনার কাঁধেই! ফ্যাশন দুনিয়ায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে— “Fashion is not something that exists in dresses only.” বরং ফ্যাশন এখন আস্ত এক প্রাগৈতিহাসিক টাইম মেশিন।

আসলে ‘জুরাসিক পার্ক’-এর সেই হাড়হিম করা দানবকে ফ্যাশন মঞ্চে ফিরিয়ে এনেছে বিজ্ঞান। জ্যান্ত ডাইনোসর তো আর পাওয়া সম্ভব নয়, তাই মুশকিল আসান করেছে ল্যাবরেটরি। টি-রেক্সের জীবাশ্ম থেকে উদ্ধার হওয়া কোলাজেন ব্যবহার করে বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন আস্ত এক হ্যান্ডব্যাগ (Dinosaur Leather Handbag)। সোজা কথায়, বিজ্ঞানের টেস্ট টিউবে জন্ম নিল প্রাগৈতিহাসিক বিলাসিতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নীলচে-সবুজ বা টিল রঙের এই চোখধাঁধানো ব্যাগে শুধু ডাইনোসরের চামড়া নয়, রয়েছে খাঁটি রুপো আর কালো হিরে। আভিজাত্যে যা হার মানাবে যে কোনও নামী ব্র্যান্ডকে। আমস্টারডামের মিউজিয়ামে এটি এখন একটি খাঁচার ভেতর বন্দি। সাধারণ মানুষ মে মাস পর্যন্ত এটি চাক্ষুষ করার সুযোগ পাবেন। তারপরই উঠবে নিলামের হাতুড়ি।

ফ্যাশন ব্র্যান্ড ‘এনফিন লেভে’-র এই অবিশ্বাস্য সৃষ্টির নেপথ্যে রয়েছে বিজ্ঞানের এক দক্ষ কারিগর দল। যারা এর আগে ম্যামথের ডিএনএ দিয়ে ‘মিটবল’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিল। তাদের দাবি, ‘ডাইনোসরের চামড়া’ প্রযুক্তির এক বিশাল উল্লম্ফন। নিলামে এই ব্যাগের দাম উঠতে পারে প্রায় ৫ কোটি টাকা। অর্থাৎ, আস্ত একটা বিলাসবহুল ফ্ল্যাট বা কয়েকটা দামী গাড়ি বিসর্জন দিলেই আপনি নিজের আলমারিতে বন্দি করতে পারেন প্রাগৈতিহাসিক এই আভিজাত্যকে। ফ্যাশন যে কোন স্তরে পৌঁছতে পারে, এই ব্যাগ এখন তার জ্যান্ত উদাহরণ!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.