Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Mango

নির্ধারিত সময়ের আগেই আমগাছে মুকুল অশনি সংকেত? বুক কাঁপছে কৃষকদের

একমাস আগেই আমগাছে মুকুল! আর এতেই শুরু হয়েছে আশা নিরাশার টানাপোড়েন। হঠাৎ কেন আগাম মুকুল, প্রশ্ন চাষি থেকে বিশেষজ্ঞ সকলের।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৩:২৩

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৩:২৩

options
link
নির্ধারিত সময়ের আগেই আমগাছে মুকুল অশনি সংকেত? বুক কাঁপছে কৃষকদের zoom
ফেব্রুয়ারিতে মালদহের আমগাছে মুকুলের দেখা। ছবি: সংগৃহীত
Advertisement

একমাস আগেই আমগাছে মুকুল! আর এতেই শুরু হয়েছে আশা নিরাশার টানাপোড়েন। সাধারণত ফি বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমগাছে মুকুল দেখা যায়। কিন্তু এবার জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই গাছে গাছে মুকুল দেখা যাচ্ছে। আর এতেই মালদহের আমচাষিদের প্রশ্ন, এই মুকুল টিকবে তো? কেননা, গরম পড়লেই অগ্রিম গজানো মুকুল নষ্ট হয়ে যায়। গাছ থেকে ঝরে পড়ে। এই মরশুমেও সেই আশঙ্কা থাকছে বলে মত আমচাষিদের। তবে অনেকেই বলছেন, এটা আমের অকাল মুকুল নয়, অগ্রিম গজানো মুকুল। তাই নষ্ট হওয়ার ভয় নেই।

উদ্যানপালন দপ্তরের বিশেষজ্ঞরাও বলছেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। পরিচর্যা করলেই আমের ফলন ভালো হবে। হঠাৎ কেন আগাম মুকুল? চাষি থেকে বিশেষজ্ঞ, সবাই আবহাওয়াকেই দায়ী করছেন। শীত জাঁকিয়ে পড়ার পর হঠাৎ করে উষ্ণ আবহাওয়া দেখা যায়। এই উষ্ণতায় প্রায় এক মাস আগেই ব্যাপক হারে মুকুল এসেছে আমগাছে। যা দেখে আশায় বুক বাঁধার কথা আমচাষিদের। কিন্তু প্রশ্ন একটাই, অগ্রিম গজানো মুকুল টিকবে তো?

Advertisement

জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক আমচাষিদের আশ্বাস দিয়ে বলেছেন, “সঠিক পরিচর্যা করলে অগ্রিম ফোটা মুকুলেও আম হওয়ার সম্ভাবনা রয়েছে।” আম ব্যবসায়ী উজ্জ্বল সাহা বলেন, “এবার আমগাছে আগাম মুকুল এসেছে। তা আমি আগে কখনও দেখিনি। কিন্তু ভয় হচ্ছে, এই আগাম মুকুল শেষ পর্যন্ত টিকে থাকবে কি না!” ইংলিশবাজার ব্লকের কোতয়ালির আমচাষি মোবারক হোসেন বলেন, “এখন বৃষ্টি না হলে এই মুকুল রক্ষা করা যাবে না। বৃষ্টির সম্ভাবনা নেই। তাই মুকুলে কীটনাশক ও জল স্প্রে করতে হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.