সুমন করাতি, হুগলি: শখ থাকলে সম্ভব সবই! আগে বাড়িতেই মাটির টবে আম, কাঁঠাল বা নারকেল ফলিয়েছেন। এবার সেই টবে থোকা থোকা আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিল। তাঁর উঠোনে টমেটোর পাশেই ফলছে এই রসালো ফল।

হুগলির চুঁচুড়া কাপাসডাঙার বাসিন্দা গোপাল দে। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী। চার কাঠা জমির উপর নির্মিত বাড়ির ফাঁকা জায়গা ও ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ বসিয়েছেন তিনি। আম, কাঁঠাল, কলা, কামরাঙা, নারকেল-সহ অনেক গাছ বহু বছর ধরে ফল দিচ্ছে। গত বছর সেই বাগানে পরীক্ষামূলকভাবে আপেল ও আঙুর গাছ লাগান। আপেল গাছটি টিকে না থাকলেও আঙুর গাছটি লতিয়ে মাচার উপর ছড়িয়ে পড়ে এবং ফলও ধরে। শুধু ফল নয়, সেই আঙুর খেতে সুস্বাদু ও মিষ্টিও।

হুগলিতে এখনও বাণিজ্যিকভাবে আঙুর চাষ তেমন হয় না, সেখানে গোপালবাবুর এই উদ্যোগ শখের বাগানপ্রেমীদের কাছে এক উদাহরণ। বাঁকুড়ার মতো শুষ্ক জেলায় আঙুর চাষ হলেও, হুগলির আবহাওয়াতেও যে আঙুর ফলানো সম্ভব, তা প্রমাণ করেছেন তিনি। গোপালবাবু জানান, অবসর জীবনের সময়টুকু তিনি এই গাছগুলোর পরিচর্যায় কাটান। তাঁর পরিবারও তাঁর সঙ্গে গাছের দেখভাল করে। প্রকৃতির সঙ্গে এই সম্পর্কই তার জীবনের শান্তি ও আনন্দের অন্যতম উৎস। এই গল্প শুধু এক ব্যক্তির শখের নয়, বরং শহুরে কৃষির সম্ভাবনার এক নিখুঁত উদাহরণ।

সর্বশেষ খবর
-
কথা রেখে বাংলায় বিজ্ঞপ্তি শুভেন্দু সরকারের, তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল
-
মার্কিন যুদ্ধজাহাজে হামলা! বদলায় ইরানের ৩ তেলবাহী ট্যাঙ্কার গুঁড়িয়ে দিল আমেরিকা, বাড়ছে যুদ্ধের ঝাঁজ
-
অঙ্কে গোঁজামিল! জিডিপি-র নম্বর ছেড়ে দেশবাসীর আর্থিক দুরবস্থায় নজর দিক কেন্দ্র