Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Aditi Munsi

‘রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে কী ধরনের চ্যাট হত, জানি’, অদিতিকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি

রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে কীর্তন গায়িকার গোপন কথোপকথনের স্ত্রিনশট ফাঁস করার হুঁশিয়ারি দিলেন তরুণজ্যোতি তিওয়ারি। কী দাবি বিজেপি বিধায়কের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:০০

options
link
‘রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে কী ধরনের চ্যাট হত, জানি’, অদিতিকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি zoom
দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারির পরই অদিতিকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি

ছাব্বিশের ভোটের পর শিয়রে বিপদ জেনে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) এবং অদিতি মুন্সি (Aditi Munsi)। তবে চার মাসের সন্তানের কথা ভেবে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা গায়িকাকে রক্ষাকবচ দিলেও, খারিজ করে দেওয়া হয় দেবরাজের আবেদন। তার এক সপ্তাহের মাথায় বুধসন্ধ্যায় আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় পুরুলিয়া থেকে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স। এমতাবস্থায় অদিতিকে বেনজির তোপ বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির। গানের রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে কীর্তন গায়িকার গোপন কথোপকথনের স্ত্রিনশট ফাঁস করার হুঁশিয়ারি দিলেন তিনি।

“নির্বাচনের আগে তো বলেছিলেন- ‘আমার স্বামী যদি চুরি করে, তাঁর নামে যদি অভিযোগ হয়, হিন্দুধর্ম মতে বিয়ে হয়েছে, আমিও জেলে যাব।’ তাহলে যান। এখন আদালতে…” 

এক সাক্ষাৎকারে অদিতি সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন তরুণজ্যোতি। তাঁর কথায়, “ভোটের সময়ে আমি ওঁকে কিছু বলিনি। নইলে আমার কাছে যা যা স্ক্রিনশট ছিল, যা যা প্রমাণ ছিল সেগুলো ফাঁস করে দিতে পারি।” বিজেপি বিধায়কের দাবি, “অদিতি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, যাঁরা যাঁরা ওই প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে কী ধরণের চ্যাট হত, সেগুলি সব আমার কাছে আছে। কিন্তু আমি মহিলাদের সম্মান করি। ওঁর বাচ্চা আছে। আমিও তো বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর। বাচ্চা কী করবে? বাচ্চাটা ভালো থাকুক, সেজন্যই হয়তো বাইরে রয়েছেন অদিতি। আদালতও সেটাই মনে করেছে।” এখানেই অবশ্য থামেননি তরুণজ্যোতি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বামী দেবরাজের গ্রেপ্তারি নিয়ে অদিতি মুন্সি যে মন্তব্য করেছিলেন, সেপ্রসঙ্গ মনে করিয়ে আরও ঝাঁজাল বিজেপি বিধায়ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
BJP MLA Tarunjyoti Tiwari targets Aditi Munsi after Debraj Chakraborty's arrest
দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারির পরই অদিতি মুন্সিকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি

তরুণজ্যোতি তিওয়ারির সংযোজন, “নির্বাচনের আগে তো বলেছিলেন- ‘আমার স্বামী যদি চুরি করে, তাঁর নামে যদি অভিযোগ হয়, হিন্দুধর্ম মতে বিয়ে হয়েছে, আমিও জেলে যাব।’ তাহলে যান। এখন আদালতে জামিন চাইতে গিয়েছিলেন কেন? বলুন, ‘আমার স্বামী গ্রেপ্তার হয়েছে, আমিও হব।'” উল্লেখ্য, ২০১৫ সালে জনপ্রিয় গানের রিয়ালিটি শোয়ে অদিতি মুন্সির কীর্তনের মুন্সিয়ানায় মজেছিল বঙ্গবাসী। এরপর ২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন গায়িকা। দেবরাজের বিরুদ্ধে অভিযোগ, রাজারহাট-গোপালপুর থেকে নিউটাউনে পর্যন্ত একচেটিয়া সিন্ডিকেট রাজত্ব চালাতেন তিনি। সেপ্রসঙ্গ টেনেই তরুণজ্যোতির প্রশ্ন, “দেবরাজের সম্পত্তির কিছুটা তো অদিতি মুন্সির নামেও ছিল। উনিও জানতেন, স্বামী ডাকাতি করছেন। তারপরও থেকে গিয়েছেন দেবরাজের সঙ্গেই।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ, ভোটের আগে অদিতি ও দেবরাজ অন্তত ১০০ কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়স্বজন, পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছেন। শুধু তাই নয়, নির্বাচনী হলফনামায় তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তির পরিমাণ কম দেখানো হয় বলেও অভিযোগ ওঠে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ, ভোটের আগে অদিতি ও দেবরাজ অন্তত ১০০ কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়স্বজন, পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছেন। শুধু তাই নয়, নির্বাচনী হলফনামায় তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তির পরিমাণ কম দেখানো হয় বলেও অভিযোগ ওঠে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মতো অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অদিতি এবং দেবরাজ।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজনীতিক দম্পতির হয়ে সওয়াল করেন। গত ২৪ জুন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, চারমাসের শিশুসন্তান রয়েছে অদিতির। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়। তবে অদিতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে হাই কোর্ট। নিম্ন আদালতে জমা রাখতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়কের পাসপোর্ট। শুধু তাই নয়, বাগুইআটি থানা এলাকায় তিনি ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। তবে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীর। তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেয় হাই কোর্ট। তারপরই গ্রেপ্তার হলেন দেবরাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.