মাতৃহারা হলেন সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা রেখা মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মায়ের মৃত্যু সংবাদ পেয়েই শিলচরের অনুষ্ঠান বাতিল করে কলকাতা ফিরছেন শিল্পী।
আরও পড়ুন:
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন রেখাদেবী। নানারকম সমস্যা ছিল, চিকিৎসাও চলছিল। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই সময় শিলচরে ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ (Tejendra Narayan Majumdar)। খবর পেয়েই তড়িঘড়ি সমস্ত শো বাতিল করেন তিনি। আজই ফিরছেন কলকাতায়। সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবারই শেষকৃত্য সম্পন্ন হবে।
মায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তেজেন্দ্র নারায়ণ। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে সোশাল মিডিয়ায় মনের কথা উড়ার করে দিয়েছেন তিনি। শিল্পী লিখেছেন, “মা আমার পথপ্রদর্শক। মায়ের দেখানো পথে হেঁটে বরাবর চলেছি। আমি আজ যা কিছু, তার শুধুমাত্র মায়ের জন্যই। মায়ের অভাব পূরণ হওয়ার নয়। আমার মা যেন শান্তিতে থাকেন। আপনারাও আমার মায়ের শান্তির জন্য প্রার্থনা করবেন।” সব শেষে লিখেছেন, “ভালো থেকো মা।” প্রসঙ্গত, তেজেন্দ্র নারায়ণপুক্র ইন্দ্রায়ুধও জনপ্রিয় সরোদবাদক। তিনি জানিয়েছেন, রবিবার কোমায় চলে গিয়েছিলেন রেখা দেবী।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস