গত ডিসেম্বরেই দ্বিতীয়বার বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রেমের মাসে মেয়ের মুখ দেখালেন অভিনেতা। ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘ওকে আশীর্বাদ করুন।’

আরও পড়ুন:
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। এদেশেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জিতে নিয়েছেন তিনি। ২০২১ সালে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁর বর্তমান স্ত্রী শাম্মা দেওয়ান। গত ডিসেম্বরে দ্বিতীয়বার বাবা হয়েছেন অপূর্ব। সোশাল মিডিয়ায় মেয়ের হাতের ছবি পোস্ট করে নিজেই সুখবর দিয়েছিলেন তিনি। এবার মেয়ের মুখ দেখালেন অভিনেতা। রবিবার মেয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এবছরে আমাদের ভ্যালেন্টাইন আমাদের রাজকন্যা অনয়া। ওর জন্য প্রার্থনা করবেন।’
View this post on Instagram
উল্লেখ্য, কেরিয়ারের শুরুর দিকেই এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপূর্ব। যদিও সেই সংসারের মেয়াদ বেশিদিন ছিল না। বিচ্ছেদের পর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অভিনেতা। ৮ বছরের সংসার তাঁদের। অদিতি ও অপূর্বর এক পুত্রসন্তান রয়েছে। বাবার সঙ্গে নাটকে অভিনয় করতেও দেখা গিয়েছে তাকে। ২০২০ সালে অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় অপূর্বর। তারপর ২০২১ সালে নিজের তৃতীয় বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন অনুরাগীরা। গত ডিসেম্বরে দম্পতির ঘরে আসে কন্যা সন্তান। প্রসঙ্গত, ছেলের সঙ্গেও অত্যন্ত সমধুর সম্পর্ক অপূর্ব। দিনকয়েক আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বাবা-ছেলের মিষ্টি সম্পর্কের ভিডিও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?