গোমাংস কাণ্ডের পর পেরিয়েছে দীর্ঘদিন। ঘটনার পর থেকে সোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। শিবরাত্রিতে একটি আধ্যাত্মিক পোস্ট করলেন তিনি। সম্ভবত বোঝাতে চাইলেন স্বয়ং শিব তাঁর সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন:
আজ অর্থাৎ রবিবার শিবরাত্রি। এদিন বিকেলে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সায়ক। সেখানে দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের হাত ছুঁয়ে রয়েছে এক যুবকের করতল। মনে করা হচ্ছে, বিতর্কের ঝড় থামতেই এবার ফের নিজের অবস্থান সকলের কাছে স্পষ্ট করতে চাইলেন তিনি। বোঝাতে চাইলেন, যে যাই বলুক না কেন, মহাদেব তাঁর সঙ্গেই রয়েছেন। এই পোস্টে অনেকেই জানিয়েছেন, তাঁকে মিস করছেন। অধিকাংশই আবার আগের মতো ভিডিও পোস্ট করার আর্জি জানিয়েছেন। তবে খোঁচা দিতেও ছাড়েননি কেউ কেউ। লিখেছেন, ‘আবার অলিপাবে যাবে কবে?’
প্রসঙ্গত, কিছুদিন আগেই গোমাংস কাণ্ড নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন সায়ক। বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় সমালোচিত হতে হয় তাঁকে। সায়কের অভিযোগের ভিত্তিতে ওই বেয়ারা গ্রেপ্তার হতেই বিতর্কের আগুনে ঘি পড়ে। কার্যত গোটা কলকাতা সায়কের বিরুদ্ধে ফুঁসে ওঠে। তাঁর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক নাট্যব্যক্তিত্ব তথা পরিচালক। পরবর্তীতে বেয়ারার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেন সায়ক। জামিনে মুক্ত হন ওই বেয়ারা। ক্ষমাও চেয়েছিলেন সায়ক। তবে তাতেও বিশেষ লাভ হয়নি। সেই থেকেই সোশাল মিডিয়া থেকে বহুদূরে সায়ক। দিনের প্রতি মুহূর্ত যে ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় আপলোড করতেন, দীর্ঘদিন হয়ে গিয়েছে তিনি কোনও পোস্ট করেননি। দিন চারেক আগেই একটি পাতাঝরা গাছের ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার শিবরাত্রিতে মহাদেবের ছবি পোস্ট করে নতুন করে চর্চায় সায়ক।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার