Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Roosha Chatterjee

কোলে সন্তান! উৎসবের মাঝে সুখবর দিলেন রুশা

ছেলে নাকি মেয়ের মা হয়েছেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১১:৩৩

options
link
কোলে সন্তান! উৎসবের মাঝে সুখবর দিলেন রুশা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করেই বরের সঙ্গে পাড়ি দিয়েছিলেন আমেরিকা। সেখানেই পেতেছেন সংসার। ২ বছর পর, উৎসবের মরশুমে সুখবর দিলেন রুশা। কন্যাসন্তান কোলে ছবি পোস্ট করে দীপাবলির শুভেচ্ছা জানালেন সকলকে।

Roosha

Advertisement

ধারাবাহিকের অতি পরিচিত মুখ রুশা চট্টোপাধ্যায়। ‘তোমার আমায় মিলে’র মতো জনপ্রিয় ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে হাবরার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করেন অভিনেত্রী। স্বামী পেশায় ইঞ্জিনিয়ার। বিয়ের পরই স্বামীর সঙ্গে আমেরিকা চলে যান রুশা। সেখানেই সংসার পাতেন। সোশাল মিডিয়ায় মাঝে মধ্যে ব্যক্তিগত মুহূর্তের ছবিও ভাগ করে নিতেন তিনি। উৎসবের মরশুমে মা হওয়ার খবর দিলেন রুশা। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন। তাতে লিখেছেন, ‘আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।’

Roosha-Chatterjee-4

এই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ওগো বধূ সুন্দরী’র মতো জনপ্রিয় মেগা ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন রুশা। এরপর ২০১৩ সালে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে ‘শ্রীময়ী’ ধারাবাহিকেও দেখা যায় তাঁকে। রিল লাইফে ইন্দ্রাণী হালদারের পুত্রবধূ হিসাবে কাজ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর ‘খেলাঘর’ ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পর আর ক্যামেরার সামনে ফেরেননি তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.