Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Priyanka Chopra

‘বিয়ে শেষ, এবার ঘুমিয়ে পড়ুন!’ দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা প্রিয়াঙ্কার

অনন্ত-রাধিকার বিয়েতে হলুদ রঙের লহেঙ্গায় সেজেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৪, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৪, ১৩:১৬

options
link
‘বিয়ে শেষ, এবার ঘুমিয়ে পড়ুন!’ দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা প্রিয়াঙ্কার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী নিক জোনাসকে নিয়ে অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নিতে মুম্বই এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার সেজেগুজে অনন্তের বিয়েতে আনন্দ মেতে উঠেছিলেন তিনি। বলিউডি গানে নেচে আসর মাতও করেছিলেন। প্রিয়াঙ্কার সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। এবার বাড়ি ফেরার পালা। শনিবার সকাল সকাল তাই মুম্বই বিমানবন্দরে পৌঁছে গেলেন দেশি গার্ল। তবে যাওয়ার আগে মুম্বইয়ের পাপারাজ্জিদের দিলেন বিশেষ বার্তা।

তা কী বললেন পিগি চপস?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমানবন্দরে ট্র্য়াক স্যুট, প্যান্টে দেখা গেল প্রিয়াঙ্কাকে। পাপারাজ্জিরা যেই না প্রিয়াঙ্কার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ল, সঙ্গে সঙ্গে একমুখ হাসি নিয়ে প্রিয়াঙ্কা বললেন, ”অনেক হল। আপনারা অনেক পরিশ্রম করেছেন। বিয়ে তো শেষ। এবার ঘুমিয়ে পড়ুন।”

অনন্ত-রাধিকার বিয়েতে হলুদ রঙের লহেঙ্গায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। নিক জোনাস পরেছিলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। স্বামীকে সঙ্গে নিয়ে বিয়েবাড়িতে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অনন্ত-প্রিয়াঙ্কা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ৪ মাসের হাড়ভাঙা খাটুনি! ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সকে কবজা করতে আলিয়ার ব্রহ্মাস্ত্র ‘আলফা’]

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

[আরও পড়ুন: অনন্ত আম্বানির বিয়ের অতিথি তালিকায় চমক! বরিস জনসন, কিম কার্দাশিয়ান-সহ আর কারা থাকছেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.