Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
TRP Bengali Serial

১৩ সপ্তাহের টপার ‘পরিণীতা’কে টপকে শীর্ষস্থানে ‘পরশুরাম’, লক্ষ্মীবারে TRP-তে বড় রদবদল

নিজের স্থান হারাল ১৩ সপ্তাহ ধরে শীর্ষস্থান দখল করে থাকা ধারাবাহিক 'পরিণীতা'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ১৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৫, ১৯:২৪

options
link
১৩ সপ্তাহের টপার ‘পরিণীতা’কে টপকে শীর্ষস্থানে ‘পরশুরাম’, লক্ষ্মীবারে TRP-তে বড় রদবদল zoom
ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ ধারাবাহিক ‘পরশুরাম’-এর। সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে স্টার জলসার ‘পরশুরাম’  পেল চলতি সপ্তাহে ৬.৮ রেটিং। নতুন বেঙ্গল টপার পেল দর্শক। শীর্ষস্থান ‘পরশুরাম আজকের নায়ক’-এর দখলে। আর তার জেরেই নিজের স্থান হারাল ১৩ সপ্তাহ ধরে শীর্ষস্থান দখল করে থাকা ধারাবাহিক ‘পরিণীতা’। স্লট হারিয়ে এই সপ্তাহের ‘পরিণীতা’-এর রেটিং ৬.৩। এই সপ্তাহে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে  ‘ফুলকি’ ও ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’- এর রেটিং ৬.৫। চার নম্বর স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং ৬.২।

এই সপ্তাহে ভালো ফল ‘গৃহপ্রবেশ’-এর। রেটিং ৫.৪। গত সপ্তাহে ৫.০ রেটিং নিয়ে সপ্তমে জায়গা পেলেও এই সপ্তাহে বেশি রেটিং নিয়ে প্রথম পাঁচে জায়গা ধরে রাখল এই ধারাবাহিক। এই সপ্তাহে ৫.৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘কথা’ ধারাবাহিক। সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’। কমলিনী আর নতুন কাকুর সম্পর্ক ও নানা টানাপোড়েন দেখে দর্শক আবেগে ভাসলেও শুরুর পর থেকে এই ধারাবাহিক এখনও টিআরপিতে সেভাবে জায়গা করতে পারেনি। এই সপ্তাহে ‘চিরসখা’- এর রেটিং ৫.২।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একসময়ে বেঙ্গল টপার থাকলেও এই মুহূর্তে ৪.১ রেটিং পেয়ে নবম স্থানে রয়েছে ধারাবাহিক ‘গীতা এলএলবি’। আর দশ নম্বরে জায়গা পেয়েছে ‘মিত্তির বাড়ি’। এই সপ্তাহেও ‘মিত্তির বাড়ি’ রয়েছে বেশ পিছিয়ে। রেটিংয়ের নিরিখে পিছিয়ে রয়েছে ‘আনন্দী’, ‘তুই আমার হিরো’, বুলেট সরোজিনী’ -এর মতো বেশ কিছু ধারাবাহিক। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, যে ধারাবাহিকগুলির রেটিং ৪-এর কম সেই ধারাবাহিকগুলি বন্ধ হলেও হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে- ‘তেঁতুলপাতা’, ‘গীতা এলএলবি’, ‘শুভ বিবাহ’, মিত্তির বাড়ি’, ‘দুগ্গামণি ও বাঘমামা’-এর মতো ধারাবাহিকগুলি। রেটিং কমেছে নন ফিকশন শোগুলিরও। ‘ডান্স বাংলা ডান্স’ এর রেটিং এই সপ্তাহে ৪.৪। অন্যদিকে ‘সানডে ফিকশন’ এর রেটিং ৪.৭।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.