সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধুরী না তিনি, সাম্প্রতিক অতীতে হিন্দি ছবির সবচেয়ে সুন্দর নায়িকা কে? এই প্রশ্ন মাঝমাঝে ওঠে। ‘অনন্ত যৌবনা’ সেই ক্যাটরিনা কাইফও গত মঙ্গলবার ভক্তদের হৃদয় ভেঙে ৪১-এ পা দিয়েছেন। এমনকী তিনি নাকি অন্তঃসত্ত্বা। এই গুঞ্জনের মধ্যেই হট নায়িকার চমকে দেওয়া খবরে শোরগোল। যাঁকে না পেয়ে কেঁদে ভাসান আসমুদ্রহিমাচলের প্রেমিকরা, সেই তিনি প্রতি জন্মদিনে হাপুস নয়নে কাঁদেন! কিন্তু কেন?
ক্যাটরিনার আজকের সাফল্য দেখে অনেকেই হয়তো হিংসে করেন। তবে জার্নিটা খুব সোজা ছিল না। জীবন গড়তে ছোট বয়সে ঘর-পরিবার ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। লন্ডন ছেড়ে মুম্বই চলে আসেন তিনি। ঠিক এই কারণেই প্রতি জন্মদিনে পরিবার দূরে থাকার বেদনা অনুভব করতেন তিনি এবং কেঁদে ভাসাতেন। সম্প্রতি ফারহান আখতারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, সব বিষয়েই নাকি কেঁদে ফেলেন তিনি। নায়িকার কথায়, “আমি ভীষণ কাঁদুনে। কথায় কথায় কান্নাকাটি করি। ভাল কিছু হলেও কাঁদি, খারাপ কিছু হলেও। আবার কোনও কিছু কেন হচ্ছে না, তার জন্যেও কেঁদে ভাসাই।”
[আরও পড়ুন: করোনা আক্রান্ত বাইডেন, রোগকে হাতিয়ার করেই বিঁধলেন ট্রাম্পকে]
তবে কিনা সদ্য লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আসায় এবার আর মন খারাপ করেননি ক্যাটরিনা। এদিকে ফেরার পরেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়ায়। অনন্ত আম্বানির বিয়েতে স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাঁকে দেখার পর সেই জল্পনা আরও বাড়ে ভক্তমহলে। যদিও এই খবরে জল ঢেলেছেন খোদ স্বামী ভিকি কোশল।
[আরও পড়ুন: ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া ৮ ভারতীয়কে উদ্ধার নৌসেনার, প্রতিকূল আবহাওয়ায় জারি তল্লাশি]
সর্বশেষ খবর
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর