সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই সঙ্গীত জগতে দুঃসংবাদ। প্রয়াত বাংলা ব্যান্ড ফসিল্স-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। রবিবার কলকাতার বাড়ি থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। কিন্তু কারণ কী? জানতে তদন্ত শুরু করা হয়েছে।

মৃত চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স ৪৮ বছর। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা ও মা। রবিবার তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সময়ই ঘটে অঘটন। বর্তমানে শিল্পী যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর আগামিকাল হয়ে শেষকৃত্য। চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, ২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর ফসিল্সের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। পরবর্তীতে নিজের দল গড়েন। বর্তমানে তিনি ‘গোলকে’র সদস্য ছিলেন। তাঁর দলের এক সদস্যের কথায়, “নতুন করে দল হল, সদ্য মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে ভাবতে পারিনি।” রবিবার সকালেও ফেসবুকের প্রোফাইল ছবি বদলেছিলেন চন্দ্রমৌলি। কী এমন ঘটল যে কয়েকঘণ্টার ব্যবধানে এই চরম সিদ্ধান্ত? উত্তর খুঁজছে পুলিশ।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!