ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টার পর পেরিয়েছে বেশ কিছুদিন। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন গায়িকা-ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolina Nandy)। একের পর এক শো করছেন তিনি। তবে তার ভিডিওতে আর শোনা যাচ্ছে না প্রবাহ প্রসঙ্গ। থাকছেনও আলাদা। এতেই জোর গুঞ্জন বিচ্ছেদের মামলা করেছেন গায়িকা। যদিও তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। তাতেই অনেকের আশা, ফের হয়তো প্রবাহ নন্দীর সংসারেই ফিরবেন দেবলীনা। কিন্তু এরই মাঝে প্রকাশ্যে নয়া তথ্য। জানা যাচ্ছে, বিচ্ছেদের মামলা না করলেও স্বামীর বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন:
ব্যক্তিগত জীবনের অশান্তির কারণেই চলতি বছরের শুরুতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা (Debolina Nandy)। এদিকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের আত্মঘাতী হওয়ার চেষ্টার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় সোশাল মিডিয়ায়। এরপরই দেবলীনা একটি ভিডিওতে বলেন, “আমি অনেকবার ভেবেছি সব ঠিক হয়ে যাবে। হয়তো চরম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একাধিকবার মনেও হয়েছিল স্বামী প্রবাহর সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু আমি জানতাম, কোনও উত্তর আসবে না। চোখ বুজে আসছিল…।” তারপর পেরিয়েছে প্রায় দেড়মাস। এই ঘটনা নিয়ে একটি শব্দও বলেননি দেবলীনার স্বামী প্রবাহ নন্দী।

এদিকে হাসপাতাল থেকে ফিরে আলাদা থাকছেন দেবলীনা। নিজের একটি বাড়িও কিনেছেন। শুরু করেছেন শো। তবে অনুরাগীদের মনে প্রশ্ন, দেবলীনা-প্রবাহের সম্পর্কের স্টেটাস কী? ফের এক হবে চারহাত? নাকি প্রবাহ অধ্যায়ে ইতি টানবেন গায়িকা? এবিষয়ে গায়িকা ও তাঁর মা কোনও মন্তব্যই করেননি। তবে সোনারপুর থানা সূত্রে খবর, সেখানে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছিল প্রবাহকে। সপরিবারে তাঁরা থানায় হাজিরাও দিয়েছেন বলেই খবর। পুলিশ সূত্রে খবর, তদন্ত সম্পূর্ণ সহযোগিতা করছে নন্দী পরিবার। তবে মামলা এখনও আদালতে ওঠেনি।

সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর