Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Payel Mukherjee

দক্ষিণ কলকাতার রাস্তায় বাইক চালকের হাতে আক্রান্ত অভিনেত্রী পায়েল! ভাঙা হল গাড়ির জানলার কাচ

কলকাতার রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ১১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ১১:৩৫

options
link
দক্ষিণ কলকাতার রাস্তায় বাইক চালকের হাতে আক্রান্ত অভিনেত্রী পায়েল! ভাঙা হল গাড়ির জানলার কাচ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে কলকাতা শহর জুড়ে প্রতিবাদী মিছিল। মিছিলে বিচার চেয়ে গর্জে উঠেছেন সেলেব থেকে সাধারণ মানুষ। শহরের এমন পরিস্থিতিতেই শুক্রবার সন্ধে নাগাদ দক্ষিণ কলকাতার সাদার্ন অ্য়াভিনিউয়ের রাস্তায় এক বাইক আরোহী হাতে আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে পায়েল জানালেন কীভাবে তাঁর সামনে এসে, তাঁর গাড়ির জানলার কাচ ভেঙে দেয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

Advertisement

তা ঠিক কী ঘটে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

অভিনেত্রী পায়েল ফেসবুক লাইভে এসে জানান, ”বাধ্য হয়েই ফেসবুক লাইভে এলাম। আপনারা দেখুন কী অবস্থা। এখন আমি ২৭, এ সাদার্ন অ্য়াভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলের বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা!” অভিনেত্রী জানিয়েছেন পুলিশ আটকও করেছে অভিযুক্তকে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.