Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Yuvraj Singh

তৈরি করেছেন অভিষেক-গিলদের, এবার আইপিএলে কোচিং সফর শুরু যুবরাজের! কোন দলে?

নতুন অভিযান শুরু করতে চলেছেন যুবরাজ সিং। সূত্রের খবর, আইপিএলের এক দলের কোচ হতে চলেছেন যুবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৮:৩২

options
link
তৈরি করেছেন অভিষেক-গিলদের, এবার আইপিএলে কোচিং সফর শুরু যুবরাজের! কোন দলে? zoom
যুবরাজ সিং। ফাইল ছবি।

নতুন অভিযান শুরু করতে চলেছেন যুবরাজ সিং। সূত্রের খবর, আইপিএলের এক দলের কোচ হতে চলেছেন যুবি। ভারতীয় অলরাউন্ডারকে দেখা যেতে পারে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে। কখনও কোচের ভূমিকায় দেখা যায়নি তাঁকে। এবার আইপিএলের মঞ্চেই অভিষেক হতে চলেছে প্রাক্তন তারকার।

আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। চলতি বছর প্লে অফেও যেতে পারেনি দল। অথচ তারকা বোঝাই দল নিয়ে আশাবাদী ছিল ক্রিকেটমহল। গত আইপিএলে দিল্লির কোচ ছিলেন হেমাঙ্গ বাদানি। কিন্তু তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের মালিকানারও হাত বদল হতে চলেছে। আসলে দিল্লি দলের মালিকানা যৌথভাবে রয়েছে জিএমআর গ্রুপ ও জেএসডব্লু গ্রুপের। দু’বছর অন্তর হাতবদল হয়। গত দু’বছর পুরুষ দল সামলেছে জিএমআর গ্রুপ। এবার দায়িত্বে আসছে জেএসডব্লু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই দিল্লির কোচিং দলে বড়সড় আসতে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের কোচিং দলে দেখা যেতে পারে। এর আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ। তবে তিনি দায়িত্ব নেবেন কি না, জানা যায়নি। তবে যুবরাজের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে বলে খবর। তাঁকে ব্যাটিং কোচ করা হতে পারে। আসলে গত কয়েক বছরে যুবরাজের হাত ধরে শুভমান গিল, অভিষেক শর্মা, প্রভসিমরন সিংয়ের মতো তারকা উঠে এসেছেন। আবার ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা তাঁর কাছে ‘ক্লাস’ নিয়ে ফর্মে ফিরেছেন।

আইপিএল থেকে প্রায় প্রতিবছরই তরুণ তারকা উঠে আসেন। সেখানে যুবরাজের মতো একজনকে চাইছে দিল্লি। ওই সংবাদমাধ্যমকে দিল্লির এক কর্মকর্তা বলেছেন, “যুবরাজকে কোচ হিসেবে কে না চায়? ওঁর সতীর্থদের মধ্যে আশিস নেহরা, জাহির খান ও বীরেন্দ্র শেহওয়াগরা আইপিএলে কোচিং করিয়েছেন। যুবরাজের হয়তো একটু দেরি হল। কিন্তু উনি তরুণ ক্রিকেটারদের তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.