সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই তিনি দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করেন। যুবরাজ সিংয়ের কেরিয়ার নষ্ট করেছেন ধোনি, এমন অভিযোগ আগেও করেছেন। যুবির বাবা যোগরাজ সিং ফের দেগেছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে। ছাড়েননি তিরাশির বিশ্বজয়ী কপিলকেও। যার জন্য যুবির বাবা যোগরাজ সিং এখন সমালোচিত হচ্ছেন।
এহেন পরিস্থিতিতে যুবরাজ সিংয়ের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি দ্বর্থহীন ভাষায় জানিয়েছেন, তাঁর বাবা যোগরাজ সিংয়ের মানসিক সমস্যা রয়েছে। যুবিকে বলতে শোনা গিয়েছে, ”আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। যদিও বাবা তা স্বীকার করতে চায় না।”
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে যোগরাজ সিংকে বলতে শোনা গিয়েছে, ”আমি এমএস ধোনিকে কোনওদিন ক্ষমা করতে পারব না। ওর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অনেক বড় ক্রিকেটার, তবে আমার ছেলের সঙ্গে ধোনি যা করেছে, তা ভোলার নয়। আমার সঙ্গে যে খারাপ করেছে, তাকে কখনওই ক্ষমা করব না। ওই লোকটা (ধোনি) আমার ছেলের কেরিয়ার ধ্বংস করেছে। আরও চার-পাঁচ বছর যুবি খেলতেই পারত।”
যোগরাজ ছাড়েননি কপিল দেবকেও। যুবির বাবা বলেছেন, ”কপিল দেব আমাদের সময়ের সেরা অধিনায়ক। আমি ওকে বলেছিলাম, দেখবে একসময়ে গোটা বিশ্ব তোমাকে অভিশাপ দেবে।”
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের