স্ত্রীদের কথা শুনে এখন অবসরের নেন ক্রিকেটাররা! ফের বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের। এর আগেও ‘লিঙ্গবৈষম্যমূলক’ মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন। এবার তিনি বলছেন, সন্তান বড় করার জন্য সরে দাঁড়ান ক্রিকেটাররা। পাশাপাশি বিরাট কোহলি-রোহিত শর্মাদের উদ্দেশ্যেও তোপ দেগেছেন তিনি।
একটি ক্রীড়া সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যোগরাজ বলেন, “আসলে কী হয় জানেন! একটা সময়ের পর আপনার বাড়ির মহিলারা, বিশেষ করে আপনার স্ত্রী পরামর্শ দিতে শুরু করে। তারা বলে দেয় যে, এবার অবসর নেওয়ার সময় হয়েছে। এবার আপনার পরিবার ও সন্তানদের দেখাশোনা করার সময় হয়েছে। তাই আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদের কেরিয়ারে মহিলাদের ঢোকাই উচিত নয়। একজন সন্ন্যাসী ও একজন খেলোয়াডড়ের কোনও ধর্ম হয় না। তাঁদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত।”
আরও পড়ুন:
এর সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের উদ্দেশ্যে তোপ দাগেন যুবিরা বাবা। দু’জনেই টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে তাঁদের অনেকটা সময় কাটাতে দেখা যায়। তাঁদের নিয়ে যোগরাজ বলেন, “রোহিত ও বিরাট তো তরুণ। তবু ওরা খেলা ছেড়ে দিতে চায়। এরকম জীবনকে ধিক্কার জানাই। এখন তোমাদের উচিত ডবল সেঞ্চুরি করে বুঝিয়ে দেওয়া যে তোমরাই সেরা। তাহলে ৫০ বছর বয়সেও কেউ তোমাদের সরাতে পারবে না। এই দেশে বয়সের বিষয়টাই বুঝে উঠতে পারি না।”
তাঁর সংযোজন, “আমি ভারতে অনেককে বলতে শুনেছি, ‘চল্লিশ বছর বয়স হলেই আমরা বুড়ো হয়ে যাই।’ মহিলারা ত্রিশ বছর বয়সেই শরীরচর্চার আগ্রহ হারিয়ে ফেলেন। তাঁরা বলেন আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। এখন কি আর শরীরচর্চা সম্ভব? কিন্তু আমি আমার জিমে নতুন নিয়ম শুরু করেছি। সচেতনভাবেই আমি প্রবীণ নাগরিকদের ফিট করে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি চেষ্টা করছি, কীভাবে খেলাধূলাকে বয়সের সঙ্গে মেলানো যায়?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে
-
বলিউড ছেড়ে চাষে মন, পাহাড়-জঙ্গলে বাস, কোথায় ‘রাজ’ ছবির সেই ‘সুন্দরী অশরীরী’ মালিনী?
-
এবার কল্যাণী এইমস পর্যন্ত ছুটবে বারাকপুর মেট্রো! বড় ইঙ্গিত অর্জুন সিংয়ের
-
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ