Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
KL Rahul

প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ

জশপ্রীত বুমরাহর চোট। ছিটকে গিয়েছেন সাই সুদর্শনও। শ্রীলঙ্কায় প্রথম দিনের শেষে চালকের আসনে থাকলেও ভারতকে চিন্তায় রেখেছে কেএল রাহুলের চোট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ২০:০৩

options
link
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ zoom
'রিটায়ার্ড হার্ট' হয়ে মাঠ ছাড়ছেন রাহুল। ছবি পিটিআই।
Advertisement

জশপ্রীত বুমরাহর চোট। ছিটকে গিয়েছেন সাই সুদর্শনও। শ্রীলঙ্কায় প্রথম দিনের শেষে চালকের আসনে থাকলেও ভারতকে চিন্তায় রেখেছে কেএল রাহুলের চোট। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়েছেন তিনি। এখন কেমন আছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক? দ্বিতীয় দিন কি ব্যাট করতে পারবেন? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ৬০০তম টেস্টের প্রথম দিনেই অ্যাডভান্টেজে টিম ইন্ডিয়া। ভারতের রান ২ উইকেটে ২৮৮। দুরন্ত সেঞ্চুরি করেছেন দেবদত্ত পাড়িক্কল। দু’বছর পর তিন নম্বরে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার কোনও ব্যাটার সেঞ্চুরির দেখা পেলেন। রাহুলের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন দেবদত্ত। সেই সময় ১৬২ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন রাহুল। চা পানের বিরতির পর বেশিক্ষণ ব্যাট করতে পারেননি তিনি। পায়ের পেশিতে টান ধরায় অস্বস্তিতে পড়েন তিনি। মাঠে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় রাহুলকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখন কেমন আছেন তিনি? কোটক বলছেন, “রাহুল খুব ভালো ব্যাট করছিল। তবে সারা শরীরে ক্র্যাম্প হচ্ছিল। এখন ঠিক আছে।” পাশাপাশি গত দু’বছরের পরিশ্রমের জন্য পাড়িক্কলকে কৃতিত্ব দিয়েছেন কোটক। তাঁর কথায়, “গত দু’বছর ধরে প্রস্তুতি নিয়েছে, কঠোর পরিশ্রম করেছে দেবদত্ত পাড়িক্কল। ওর কৃতিত্ব প্রাপ্য। দেবদত্ত সত্যিই ভালো ব্যাট করছে। ও নতুন বলের ব্যাটার।”

১৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন দেবদত্ত। পেসারদের পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। বিশেষ করে বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্যের বিরুদ্ধে পাড়িক্কল ছিলেন নিখুঁত। সুইপ, পাঞ্চ এবং আগ্রাসী শটে চাপ তৈরি করেছেন তিনি। ব্যাটারদের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার উপরও জোর দিয়েছেন কোটক। তিনি বলেন, “আমার কাছে গুরুত্বপূর্ণ হল, ওরা ইনিংসের বিভিন্ন পর্যায়ে কী ভাবে ব্যাট করছে।” দিনের শেষে তিনি অপরাজিত ১৩১ রানে। তাঁর ইনিংস সাজানো ১২টি চার, ১টি ছক্কা দিয়ে। তবে রাহুলের চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কিছুটা কাটল কোটাকের কথায়। মনে করা হচ্ছে, দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.