প্রায় এক বছর বছরের কথা। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। খেতাব জয়ের পর কেটে গিয়েছে বহুকাল। এখনও সেই ট্রফি হাতে পায়নি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল ভারতীয় দল। সেই ট্রফি এখনও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দপ্তরেই রয়েছে বলে খবর। এবারেও কি একই পরিস্থিতি তৈরি হতে চলেছে? এশিয়া কাপ (Women’s Asia Cup 2026) জিতলেও আবারও কি ট্রফি পাবে না ভারত?
এশিয়া কাপের সেমিফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীতরা ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে ট্রফি বিতর্কের পুরনো নাটক নতুন করে শুরু হতে পারে। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নকভির। এমনকী এসিসি সভাপতি হিসাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বও তাঁর উপর বর্তাতে পারে।
আরও পড়ুন:
সেখানেই তৈরি হচ্ছে প্রশ্ন। নকভির হাত থেকে ট্রফি নেবে ভারতীয় মহিলা দল? নাকি গত বারের মতোই একই ছবি দেখা যাবে? এ বিষয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে ভারত ফাইনালে উঠলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকেই থাকবে নজর। ২০২৫ সালের এশিয়া কাপ হয়েছিল ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আবহে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও নকভির কয়েকটি ভারত-বিরোধী পোস্ট বিতর্ক তৈরি করেছিল।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি নেয়নি। সেই সময় এসিসি সভাপতি হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও নকভি। ট্রফি ছাড়াই দেশে ফিরেছিল ভারতীয় দল। পরে সেই ট্রফি আর ভারতের হাতে পৌঁছয়নি। এবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছেন স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মারা। খেতাবের অন্যতম দাবিদার হিসাবেই এগোচ্ছে ভারত। সেই কারণেই প্রশ্ন, এশিয়া কাপ জিতলে কি নকভির হাত থেকে ট্রফি নেবেন হরমনপ্রীতরা? নাকি সুযোগ বুঝে আবারও ট্রফি নিয়ে পালাবেন নকভি?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তালসারি-উদয়পুরে উদ্ধার ৫ ওরাংওটাং! কীভাবে ঢুকল ভারতে? ঘনাচ্ছে রহস্য
-
F-এর গেরো! বানান জটে প্রশ্নের মুখে ভারতরত্নের নাগরিকত্ব, বিজ্ঞানীকে নোটিস কমিশনের
-
সুপ্রিম নির্দেশ উড়িয়ে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
-
বাজারে ছড়িয়ে জাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ! বড়বাজারে হঠাৎ হানা ইবি এবং ড্রাগ কন্ট্রোলের
-
‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?