সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে হারের পরে চেন্নাই সুপার কিংসের মহাতারকা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাটিং পজিশন নিয়ে উঠে গেল প্রশ্ন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছিলেন ইনিংসের তিন বল বাকি থাকতে। এত পরে কেন ব্যাট করতে নামলেন ধোনি, এই প্রশ্ন তুললেন ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকা। চুপ থাকলেন না ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন এবং প্রাক্তন কিউয়ি বোলার সাইমন ডুল।
ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, ধোনির আরও আগে ব্যাট করতে নামা উচিত ছিল। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছউইকেটে চেন্নাই সুপার কিংসের হারের পরে ইরফান পাঠান বলছেন, ”ভুবি-উনাদকরের অফকাটারের মোকাবিলা করার জন্য ধোনির আরও আগে নামা উচিত ছিল।”
[আরও পড়ুন: ফোকাস লিগ শিল্ড জয়, পেত্রাতোসদের কাঁটা প্রাক্তন মোহনবাগান কোচ শংকরলাল]
সেই ধোনি নামলেন বহু পরে। যে ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন, সেই মাহি হায়দরাবাদের বিরুদ্ধে ২ বলে ১ রানে অপরাজিত থেকে গেলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলেন, ”আগের ম্যাচেই ধোনি এত ভালো খেলল। সেই জায়গায় নিজে এগিয়ে না এসে পরের দিকে ব্যাট করতে নামায় আমি বিস্মিত হয়েছি। ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে কেন ব্যাট করতে এল ধোনি, সেটাই আমি বুঝতে পারছি না।”
নিউজিল্যান্ডের প্রাক্তন বোলার সাইমন ডুলও প্রায় একই সুরে বলছেন, ”স্লোয়ার বলগুলো মারার ক্ষমতা ধোনির ছিল। অতীতে সেরকমই দেখা গিয়েছে। আমিও এমএসকে পরে ব্যাট করতে নামতে দেখে অবাক হয়েছি।”
ধোনিকে নিয়ে প্রশ্ন আর রহস্য।
[আরও পড়ুন: ঝরঝরে হিন্দিতে কথা বলেন, গান ভারতের জাতীয় সঙ্গীতও, মন জিতলেন রয় কৃষ্ণ]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার