Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Virat Kohli

ভারত ছেড়ে লন্ডনেই কেন স্থায়ী বসবাস বিরুষ্কার? কারণ ফাঁস মাধুরী দীক্ষিতের চিকিৎসক স্বামীর

বিরাট কোহলি, অনুষ্কা শর্মার লন্ডনবাস নিয়ে কী বলেছেন শ্রীরাম নেনে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ২১:৩২

options
link
ভারত ছেড়ে লন্ডনেই কেন স্থায়ী বসবাস বিরুষ্কার? কারণ ফাঁস মাধুরী দীক্ষিতের চিকিৎসক স্বামীর zoom
বিরুষ্কার লন্ডন বাস নিয়ে মুখ খুললেন মাধুরীর স্বামী। ফাইল ছবি।
Advertisement

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার লন্ডনে চলে যাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই নানা জল্পনা। কেন ভারত ছেড়ে লন্ডনে গিয়ে সংসার গুছিয়ে নিতে চেয়েছিলেন তারকা দম্পতি, তা নিয়ে আলোচনা কম হয়নি। এবার সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করেছে মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক ড. শ্রীরাম নেনে। তাঁর একটি পুরনো সাক্ষাৎকার নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।

এক পডকাস্টে বিরাট-অনুষ্কার লন্ডনে চলে যাওয়ার প্রসঙ্গ উঠেছিল। সেখানে নেনে জানান, অনুষ্কার সঙ্গে এই বিষয়টি নিয়ে তাঁর একবার কথাও হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, তারকা দম্পতি এমন একটি পরিবেশ চেয়েছিলেন, যেখানে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনটাও কিছুটা স্বাভাবিক ভাবে উপভোগ করা যায়। নেনে বলেন, “ওরা এমন একটা জায়গায় থাকতে চেয়েছিল, যেখানে নিজেদের সাফল্যকে স্বাভাবিক ভাবে উপভোগ করতে পারবে। একই সঙ্গে সন্তানদেরও সাধারণ পরিবেশে বড় করে তুলতে চেয়েছিল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতে বিরাট-অনুষ্কার মতো অত্যন্ত জনপ্রিয় দুই তারকার পক্ষে ব্যক্তিগত জীবন কাটানো যে কতটা কঠিন, সে কথাও উঠে আসে নেনের বক্তব্যে। তাঁর মতে, তাঁরা বাড়ির বাইরে পা রাখলেই অনুরাগী, ক্যামেরা এবং কৌতূহলী মানুষের ভিড় তৈরি হয়। রেস্তরাঁয় খেতে যাওয়া হোক কিংবা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া, প্রায় প্রতিটি মুহূর্তই চলে আসে জনসমক্ষে। নেনের কথায়, “ভারতে ওদের মতো মানুষের জন্য ব্যক্তিগত জীবন উপভোগ করা খুব কঠিন। কোথাও গেলেই মানুষ চিনে ফেলছে। ছবি তুলতে চাইছে। সব সময় একটা নজরদারির মধ্যে থাকতে হচ্ছে।”

নেনের মতে, জনপ্রিয়তার এই বিপুল চাপের কারণে ভারতে নিজেদের সাফল্যও হয়তো সব সময় স্বাভাবিক ভাবে উপভোগ করতে পারছিলেন না বিরাট-অনুষ্কা। “ওদের জন্য ভিড়টাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যেখানেই যায়, সেখানেই মানুষের নজর। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোও কঠিন হয়ে যায়,” বলেন নেনে। বিরাট এবং অনুষ্কা, দু’জনেই স্ব-স্ব ক্ষেত্রে বিখ্যাত। ফলে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। সেই পরিস্থিতি থেকে কিছুটা দূরে গিয়ে সন্তানদের মানুষ করার লক্ষ্যেই লন্ডনকে বেছে নিয়েছেন বিরুষ্কা, বলে মন্তব্য নেনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.