Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
India Cricket Team

হাতে আর ৯ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কী অঙ্ক গিল-গম্ভীরের টিম ইন্ডিয়ার?

টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম স্থানে আছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২২:১৩

options
link
হাতে আর ৯ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কী অঙ্ক গিল-গম্ভীরের টিম ইন্ডিয়ার? zoom
শুভমান গিল ও গৌতম গম্ভীর। ফাইল ছবি
Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে টিম ইন্ডিয়া (India Cricket Team)? সামনে কঠিন পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম, ইংল্যান্ডে ড্র। টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম স্থানে আছে ভারত। বেশ বেকায়দায় গৌতম গম্ভীরের দল। সামনে আর মাত্র ৯টি ম্যাচ। যা শুরু হচ্ছে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে। খাতায়-কলমে এখনও ফাইনালে যাওয়ার আশা বেঁচে আছে। কিন্তু তার জন্য কোন অঙ্ক শুভমান গিলদের সামনে?

এই মুহূর্তে ৪৮.১৫ পয়েন্ট শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত পঞ্চম স্থানে। প্রথম দুইয়ে থাকা অস্ট্রেলিয়া (পয়েন্ট শতাংশ ৮৭.৫০) ও দক্ষিণ আফ্রিকা (৭৫) অনেকটাই এগিয়ে। তারপর আছে নিউজিল্যান্ড (৭২.২২), বাংলাদেশ (৫৮.৩৩)। ম্যাচ জিতলে কোনও দল পায় ১২ পয়েন্ট। ড্র হলে ৬। ভারতের হাতে আর ৯টা টেস্ট আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টো। নিউজিল্যান্ড সফরে দু’টো। আর আগামী বছরের শুরুতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ১-০ ব্যবধানে জিতলে ১৬ পয়েন্ট পাবে। পয়েন্ট শতাংশ হবে ৫১.৫১। দু’টি ম্যাচই জিতলে হবে ৫৭.৫৮। গত দু’বার দেখা গিয়েছে ৬০ পয়েন্ট শতাংশ নিয়েও ফাইনালে ওঠা সম্ভব হয়েছে। ভারত যদি পরের ৯টি টেস্ট জেতে তাহলে সর্বোচ্চ পয়েন্ট শতাংশ হবে ৭৪.০৭। কিন্তু এর মধ্যে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলতে হবে। যেখানে ২০০৯-র পর কোনও টেস্ট জেতেনি ভারত। যাই হোক না কেন, দু’টোর বেশি টেস্ট হারলেই বিপদে পড়বেন শুভমান গিলরা।

ভারতের অঙ্ক-

  • ৮ বা ৯টা জয় পেলে ফাইনাল মোটামুটি নিশ্চিত।
  • ৭টা জয় হলে পয়েন্ট শতাংশ হবে ৬২.৯৬।
  • ৬টা জয় ও দুটো ড্র করলে পয়েন্ট শতাংশ হবে ৬১.১১।

দক্ষিণ আফ্রিকার হাতে আছে ৮টি টেস্ট। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। এবার ভারতের প্রার্থনা থাকবে, প্রোটিয়ারা যেন ৪টের বেশি টেস্ট না জেতে। তাহলে ৬০-এর নীচে থাকবে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ। তবে তা সত্ত্বেও তাকিয়ে থাকতে নিউজিল্যান্ড বা বাংলাদেশের ফলাফলের দিকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.