সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন শুক্রবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ নিয়ে উন্মাদনা চরমে। প্রথম টেস্টে কেমন পিচ পেতে চলেছেন শুভমান গিলরা? এই আবহে জানা গিয়েছে, প্রথম টেস্টে নিজেদের পছন্দমতো পিচ চেয়ে নিয়েছে ইংল্যান্ড। এ কথা ফাঁস করেছেন খাস লিডসের পিচ প্রস্তুতকারকই।
হেডিংলির প্রধান পিচ কিউরেটর জানিয়েছেন, পুরোপুরি ‘গ্রিন-টপ’ হবে না পিচ। যেখানে ব্যাটার এবং বোলার উভয়েই সাহায্য পাবেন। প্রথম টেস্টের দু’দিন আগে কিউরেটর রিচার্ড রবিনসন সংবাদমাধ্যমকে জানান, পিচে ভারসাম্য বজায় থাকবে।
তিনি বলেন, “পিচ যাতে ভালো মানের হয়, সেই ব্যাপারে অনুরোধ করা হয়েছে ইংল্যান্ড শিবির থেকে। এমন একটা পিচ এখানে থাকবে যাতে বোলাররা ভালো লাইনে বল করতে পারে। আশা করব এই পিচে প্রথম দিন বোলাররা ভালো সাহায্য পাবে। তবে এখন বেশ গরম। তাই পিচ তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তাই পরের দিকে পেসাররা অতটা সাহায্য নাও পেতে পারে।”
অর্থাৎ, পিচ কিউরেটরের কথা থেকে পরিষ্কার, খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে। সেক্ষেত্রে স্পিনাররা সাহায্য পেতে পারেন। প্রথম টেস্টের প্রথম একাদশে ইংল্যান্ড কিন্তু রেখেছে শোয়েব বশিরকে। এখন দেখার, ভারত রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদবকে দলে রাখে কিনা। তবে পিচে কতটা ঘাস থাকবে, তা বলতে চাননি হেডিংলির কিউরেটর।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক