সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে নামার আগে সব দলই বিভিন্ন পরিকল্পনা নিয়ে নামে। কাকে খেলানো হবে, কাকে কখন বল দেওয়া হবে ইত্যাদি। কিন্তু টানা ৫০ ওভারই যদি স্পিনারদের দিয়েই করানো হয়? হ্যাঁ, এটাও পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথমবার ঠিক এই ঘটনাই ঘটল।
এই আজব রেকর্ড তৈরি হল বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে। নজিরের মালিক ৫ ক্যারিবিয়ান বোলার। আরও স্পষ্ট করে বললে ৫ স্পিনার। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সেখানে বল করেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, রস্টন চেজ, খারি পিয়েরি, গুদাকেশ মোতি, আলিক আথাঞ্জে। আর এই পাঁচজনই স্পিনার।
ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনও আন্তর্জাতিক ওয়ানডের ৫০টি ওভারেই স্পিনাররা বল করলেন। এখানেই শেষ নয়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় বল করতে এলেন নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। দুজনেই স্পিনার। দুজনে মিলে ৭ ওভার বল করার পর পেসার মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ ৫৭ ওভার স্পিনাররা বল করেন।
যার মূল কারণ মীরপুরের স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচ। যেখানে অত্যন্ত সাদামাটা স্পিনারকেও বিধ্বংসী বলে মনে হয়। সেই নিয়ে কটাক্ষও কম হয় না। সেই জন্যই দুই দেশ স্পিনারদের দিয়ে আক্রমণ করালেন। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে। ক্যারিবিয়ানদের মধ্যে ৩ উইকেটে মোতির। ২টি করে উইকেট আকিল হোসেন ও আলিক আথাঞ্জের।
সর্বশেষ খবর
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের