সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও ছবিটা সম্পূর্ণ আলাদা ছিল দুদেশে। বাংলাদেশকে চুনকাম করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল একপ্রকার নিশ্চিত ছিল ভারতের। অন্যদিকে তার কিছুদিন আগে সেই বাংলাদেশের কাছেই টেস্ট সিরিজে হেরে অন্ধকারে ছিল পাকিস্তান। কিন্তু বর্তমানে ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছেন রোহিত শর্মারা। এই ভারতকে পাকিস্তানও হারিয়ে দিতে পারে, কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ওয়াসিম আক্রম।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হয়েছে ভারতকে। স্পিন খেলার ব্যর্থতাও চোখে পড়েছে। আবার ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরেছিল পাকিস্তান। কিন্তু পরের দুটি টেস্টে জয় ছিনিয়ে এনেছে। যার নেপথ্যে ছিল সাজিদ খান-নোমান আলির স্পিন জুটি। এবার যদি দুদলের মধ্যে খেলা হয়, তাহলে পাল্লা ভারী কার দিকে?
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। তার আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের বক্তব্য ছিল, তিনি ফের ভারত-পাকিস্তানের টেস্ট দেখতে চান। সেই কথার সূত্র ধরে আক্রম বলেন, “সেটা হলে বিরাট ব্যাপার হবে। দুটো ক্রিকেটপাগল দেশের মধ্যে ফের টেস্ট হলে, সেটা ক্রিকেটের জন্যও ভালো।”
তার পরই ভন দাবি করেন, “পাকিস্তান এখন স্পিন সহায়ক পিচে ভারতকে হারিয়ে দেবে।” সেই কথায় সায় দেন আক্রমও। তিনি বলেন, “স্পিনের উইকেটে পাকিস্তান এখন ভারতকে হারিয়ে দিতে পারে। সদ্য ঘরের মাঠেই ওরা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে।” ফলে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও সমালোচিত হচ্ছেন রোহিত-বিরাটরা।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!