Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Gautam Gambhir VVS Laxman

গম্ভীরকে সরিয়ে টিম ইন্ডিয়ার নতুন কোচ হচ্ছেন লক্ষ্মণ? জল্পনায় মুখ খুললেন খোদ ভিভিএস-ই

ইংল্যান্ড-আয়ারল্যান্ডে হারের পর জিম্বাবোয়ে সিরিজে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে জয়ের দেখা পেয়েছেন শ্রেয়স আইয়াররা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২১:২৩

options
link
গম্ভীরকে সরিয়ে টিম ইন্ডিয়ার নতুন কোচ হচ্ছেন লক্ষ্মণ? জল্পনায় মুখ খুললেন খোদ ভিভিএস-ই zoom
ভিভিএস লক্ষ্মণ ও গৌতম গম্ভীর। ফাইল ছবি
Advertisement

ইংল্যান্ড-আয়ারল্যান্ডে সাদা বলের সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। সেখানে কোচ হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। তারপর জিম্বাবোয়ে সিরিজে জয়। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে গম্ভীর নন, কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। নেটদুনিয়ায় অনেকে চাইছেন, গম্ভীরের বদলে ভারতের কোচ করা হোক লক্ষ্মণকেই। সেই নিয়ে মুখ খুললেন খোদ লক্ষ্মণই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোপে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারবে, সেটা সম্ভবত কেউই ভাবেননি। এরপর ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মুখ থুবড়ে পড়েছে গৌতম গম্ভীরের দল। টি-টোয়েন্টিতে একটি ম্যাচও জিততে পারেননি শ্রেয়স আইয়াররা। অবশেষে জিম্বাবোয়েতে এসে জয়ের দেখা পায় ভারত। লক্ষ্মণের কোচিংয়ে যেমন নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। তেমনই অতি পরীক্ষানিরীক্ষাও করা হয়নি।

Advertisement

অনেক ক্রিকেটভক্তের দাবি, লক্ষ্মণকেই টিম ইন্ডিয়ার কোচ করা হোক। লক্ষ্মণ বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান। নিজের কাজটুকু জানেন। সেটুকুতেই আপাতত সন্তুষ্ট ‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষ্মণ। প্রাক্তন ক্রিকেটার বলছেন, “দেখুন, সিনিয়র দলের কোচ ও সাপোর্ট স্টাফ সদ্য ইংল্যান্ডে সিরিজ শেষ করেছে। এরপর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবে। এই সময়টুকুই একটু ছুটি পাবে তারা। সেই জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চার বছর হল সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে। এরকম কাজ আমি অনেকবার করেছি।”

অর্থাৎ ভারতের সিনিয়র দলের কোচ হওয়া নিয়ে সদিচ্ছা জানাননি লক্ষ্মণ। তবে আসন্ন এশিয়ান গেমসে কোচ হিসেবে তিনিই যাবেন। ২০২৩ সালে তাঁর কোচিংয়েই এশিয়াডে সোনা আসে। উল্লেখ্য, ২০২১ সাল থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে আছেন। আগে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ও বর্তমানে গম্ভীরের অনুপস্থিতিতে জাতীয় দলের দায়িত্ব সামলান লক্ষ্মণ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.