Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
VVS Laxman and Gautam Gambhir

গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের

রাহুল দ্রাবিড়ের পর লক্ষ্মণের কোচ হওয়া কার্যত নিশ্চিত ছিল। সেই মতো প্রস্তুতিও নিয়েছিলেন লক্ষ্মণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৯:০০

options
link
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের zoom
ভিভিএস লক্ষ্মণ ও গৌতম গম্ভীর। ফাইল ছবি
Advertisement

গৌতম গম্ভীরের আগে কোচ হওয়ার কথা ছিল ভিভিএস লক্ষ্মণের! ভারতীয় ক্রিকেটের টালমাটাল সময়ে আচমকাই সেই কথা জানিয়ে ফেললেন লক্ষ্মণ। সব ঠিকই ছিল। রাহুল দ্রাবিড়ের পর লক্ষ্মণের কোচ হওয়া কার্যত নিশ্চিত ছিল। সেই মতো প্রস্তুতিও নিয়েছিলেন লক্ষ্মণ। তাহলে হঠাৎ কী হল, যে পরিস্থিতি পুরো বদলে গেল? আর লক্ষ্মণের বদলে কোচ হলেন গম্ভীর?

লক্ষ্মণ বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান। এর আগে রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। সেভাবেই জাতীয় দলের দায়িত্ব পান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দ্রাবিড় সরে দাঁড়ান। অনেকেই অনুমান করেছিলেন, লক্ষ্মণই হয়তো কোচ হবেন। এমনকী তার প্রস্তুতি হিসেবে সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে দু’বছরের চুক্তিও বাড়ান। কিন্তু নাইট রাইডার্স আইপিএল জয়ের পর তাদের মেন্টর গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ করা হয়। সেই নিয়ে অবশেষে মুখ খুললেন লক্ষ্মণ।

Advertisement

১৩৪টি টেস্ট খেলা তারকা বলেন, “২০২৩-এ আমি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি বাড়িয়ে ছিলাম। কারণ আমারই হেড কোচ হওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে আমি সেই দায়িত্ব নিতে পারিনি। আমি জয় (শাহ)-এর সঙ্গে দু’বার কথা বলেছি। তিনি আমার কারণগুলো বুঝতে পেরেছিলেন। জয় ও বিসিসিআইয়ের সঙ্গে আমার যে ব্যবস্থা হয়েছিল, তা পরে সচিব দেবজিৎ সইকিয়া ও অন্যান্য কর্তাদের সঙ্গেও চালু থাকবে। আমি বিসিসিআই-এর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমি প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করিনি, কিন্তু আমি সিওই (COE) প্রতিষ্ঠা করব। মেয়াদ শেষের আগে সেই পরিকাঠামো নির্মাণ লক্ষ্য ছিল।” উল্লেখ্য, ২০২৪-র সেপ্টেম্বরে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে লাল বলের সিরিজে টিম ইন্ডিয়ার অবস্থা ভালো নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া কঠিন। তার উপর সাদা বলে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজে হার। কোচ গৌতম গম্ভীরের উপর চাপ বাড়ছে। বরং তরুণ দলের কোচিংয়ের দায়িত্বে থাকেন লক্ষ্মণ। যে কারণে, অনেকের মতে লক্ষ্মণকে কোচ করা উচিত। তার মধ্যেই অতীত কাহিনি জানিয়ে দিলেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.