বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একে অপরের পরিপূরক তাঁরা। বহু বছরের আবেগের সম্পর্ক তাঁদের মধ্যে। প্রশ্ন হল, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে কি খেলবেন কোহলি? এই প্রশ্ন আরও জোরাল হয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কারণে ছিটকে যাওয়ায়। নাকি আইপিএলে ইতি টানছেন কোহলি? অনেকেই মনে করছেন, ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসাই তাঁকে মাঠে টেনে আনে, প্রমাণের তাগিদ নয়। এই পরিস্থিতিতে আরসিবি সিইও রাজেশ মেনন জানিয়েছেন, অবসরের পরেও আরসিবির সঙ্গে তাঁর যোগাযোগ থাকবে।
এক সাক্ষাৎকারে মেনন বলেন, “বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আইপিএলের শুরু থেকে আজ পর্যন্ত বিরাটই আরসিবির সবচেয়ে বড় মুখ। মাঠের ভেতরে বা বাইরে, কোহলিকে ছাড়া আরসিবির পরিচয় অসম্পূর্ণ।” তিনি আরও বলেন, “ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও আমরা ওকে আরসিবি থেকে দূরে থাকতে দেখিনি। ওকে ছাড়া আরসিবিকে কল্পনাও করা যায় না। অবসরের পরেও ওর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে।”
আরও পড়ুন:
ফের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের ধারা অব্যাহত রেখে এবার আবার আইপিএল জিতেছে বেঙ্গালুরু। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জেতে আরসিবি। ম্যাচের নায়ক? সেটা তো একজনই হতে পারেন। সেই বিরাট যোদ্ধা। যিনি আজও দল বিপদে পড়লে উদ্ধারকর্তা করতে এগিয়ে আসেন। অধিনায়ক না হয়েও দলের হৃৎপিণ্ড তিনিই। আজও ‘কিং’ তিনিই। আজও ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। সেই কোহলির ৪২ বলে ৭৫ রানে ভর করে ফের চ্যাম্পিয়ন আরসিবি। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল গতবার। আর দু’বছরে টানা দু’টো ট্রফি জেতে আরসিবি।

আরসিবি সিইও আরও বলেন, “আমি নিশ্চিত, আগামী তিন-চার বছর ও খেলবে… অন্তত চার বছর। ও ফিট। সবচেয়ে বড় ব্যাপার, ওর খিদে কখনও কমে না। এবারের আইপিএলে আমরা সকলে ওকে দেখেছি। দারুণ ছন্দে ছিল। রানও করেছে। তাই ওর পক্ষে আগামী তিন-চার বছর খেলা কোনও ব্যাপারই না।” উল্লেখ্য, ২০২৬ ক্রিকেট মরশুম শেষ হওয়ার পর এক্স হ্যান্ডেলে বিরাট লিখেছিলেন, ‘বিশ্বাস নিয়ে মরশুম শুরু করেছিলাম। পরপর দু’টি শিরোপা জিতে শেষ করলাম। এই দলটা সব ধরনের আবেগ একসঙ্গে অনুভব করেছে। অনেক বাধাবিপত্তি, চাপ সামলে আবারও সাফল্যের শীর্ষে পৌঁছেছে। একথা আরও বেশি বেশি মনে হচ্ছে, কারণ আরসিবি-ই আমার বাড়িঘর।” আইপিএলে ১৬ ম্যাচে ৬৭৫ রান করেছিলেন কোহলি। গড় ৫৬.২৫। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৬-এর কাছাকাছি। দেশের জার্সিতেও গত বছর অসাধারণ ফর্মে ছিলেন। ১৩টি ওডিআই ম্যাচে ৬৫১ রান করেছিলেন। যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফসেঞ্চুরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের