আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। আইপিএল শেষ হলেই তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিঃসন্দেহে যাবতীয় ফোকাস চলে যাবে রো-কো’র কামব্যাকে। তার মধ্যে বিরাট কোহলির সামনে আছে ১০০ সেঞ্চুরির সুযোগ। তাতে আরও দু’টি ওয়ানডে বেশি পেতে চলেছেন কোহলি। ভারতের বিরুদ্ধে সূচি রদবদল করে ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়াতে চাইছে নিউজিল্যান্ড।
ভারত ফের ওয়ানডেতে মাঠে নামবে ২০২৬-র জুন মাসে। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের সিরিজ আছে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। যেখানে ৫টি টি-টোয়েন্টি, দু’টি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলার কথা ভারতের। তবে নিউজিল্যান্ড বোর্ড চাইছে টি-টোয়েন্টির সংখ্যা কমাতে। সেক্ষেত্রে দু’টি টি-টোয়েন্টি কমিয়ে সেই জায়গায় ওয়ানডে খেলা হতে পারে। অর্থাৎ ৩টি টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে নিউজিল্যান্ড বোর্ড। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। ফলে নজর এখন সেদিকেই। তাতে দু’টি অতিরিক্ত ওয়ানডে ম্যাচ পেলে সুবিধা হবে দু’দলেরই। তাছাড়া, রোহিত-কোহলি এখন আর টি-টোয়েন্টি বা টেস্ট খেলেন না। শুধু ওয়ানডে খেলেন। দু’জনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁরা খেললে দর্শকসংখ্যা বাড়বে, আর্থিকভাবে লাভবানও হবে নিউজিল্যান্ড বোর্ড।
এই মুহূর্তে কোহলির ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ৫৪। মোট সেঞ্চুরির সংখ্যা ৮৫। চলতি বছরে আরও বেশি কয়েকটি ওয়ানডে পাবেন সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। ২০২৭-র অক্টোবর-নভেম্বর মাসে আফ্রিকা মহাদেশে ওয়ানডে বিশ্বকাপ। ওই বছরে ভারত ক’টা ওয়ানডে খেলবে, তা এখনও জানা যায়নি। সব মিলিয়ে সংখ্যাটা ৩০-র উপর যাবেই। তার সঙ্গে আরও দু’টি ম্যাচ বাড়তে চলেছে। তবে এখনও দুই বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনন্যার অফিসে মিলল নিয়োগ-তালিকা, পুরসভার দুর্নীতিতেও জড়িয়ে তৃণমূল কাউন্সিলর?
-
চল্লিশে চালসে নন! স্পেনকে রুখে দিয়ে ভোজিনহার ফলোয়ার বাড়ল দেশের জনসংখ্যার ১০ গুণ
-
জাল লটারি কেলেঙ্কারির তদন্তে বড় সাফল্য, পুলিশের জালে কিংপিন, উদ্ধার লাখ লাখ টাকা
-
দেশের বাজার সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ, ডিজেল ও এটিএফের রপ্তানি শুল্ক বাড়াল কেন্দ্র
-
‘ডাঁট’ ডাহা ফেল! সরতেই হচ্ছে যুগ্মসচিব মদনকে, সিএবিতে এবার নির্বাচনী দামামা