আইপিএল ফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের ভর করেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই প্রত্যাশায় আপাতত জল ঢালল চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার সকালে এই খবর প্রকাশ্যে আসে। তবে বিরাটের চোট নিয়ে ভারতীয় দল বা বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বিসিসিআই-এর এক কর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বিরাট কোহলি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে অংশ নিতে পারবেন না। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “চোটের কারণে বিরাট কোহলি এই ওডিআই সিরিজে খেলতে পারবেন না।” এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। একইসঙ্গে রোহিত শর্মার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ আইপিএলে পাওয়া চোট পুরোপুরি না সারলে তিনি মাঠে নামবেন না।
আরও পড়ুন:
আইপিএলে দারুণ ছন্দে ছিলেন কোহলি। ১৬ ম্যাচে ৬৭৫ রান করেছেন তিনি। গড় ৫৬.২৫। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৬-এর কাছাকাছি। দেশের জার্সিতেও গত বছর অসাধারণ ফর্মে ছিলেন। ১৩টি ওডিআই ম্যাচে ৬৫১ রান করেছিলেন। যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফসেঞ্চুরি। জানা গিয়েছিল, ৯ থেকে ১১ জুন পর্যন্ত মুলানপুরের আধুনিক ট্রেনিং ফেসিলিটিতে অনুশীলন করবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। শিবির শেষ হলে দল সরাসরি ধরমশালার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিরাটের। তবে সেটা আর হচ্ছে না।
ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তিনি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই খেলেন। সেই কারণে ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে প্রতিটি সিরিজ তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে তাঁর ছিটকে যাওয়া টিম ইন্ডিয়ার জন্য তো বটেই, বিরাটের নিজের জন্যও নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ প্রস্তুতির সময়টা আরও কমে গেল কোহলির জন্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির
-
‘বন্ধুর ঘর ভেঙেছি, আমার নাকি ছেঁড়া’, গোমাংস কাণ্ডের পর আত্মহত্যার চেষ্টা করেন সায়ক!
-
বৃষ্টির ছিটেফোঁটা নেই! জুলাই মাসে নিশ্চিন্তে ঘুরে আসুন দেশের এই ৬ অপরূপ স্থানে
-
গ্রিন সিটি হবে বর্ধমান, বিগত সরকারের আবর্জনা সাফ করতে কোদাল-ঝাঁটা হাতে পথে মন্ত্রী
-
মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ, পূর্বে ফ্রান্সে মুখ থুবড়ে পড়ল বিমান, মৃত অন্তত ১১