Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Virat Kohli

‘সুযোগ পেলেই শচীনের সব কেড়ে নেব’, সাক্ষাৎকারে কেন এমন বললেন কোহলি?

শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। সর্বকালের সেরা কে, এই নিয়ে শচীনভক্ত এবং কোহলিভক্তদের মধ্যে চিরকালীন দ্বন্দ্ব লেগেই থাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:৩১

options
link
‘সুযোগ পেলেই শচীনের সব কেড়ে নেব’, সাক্ষাৎকারে কেন এমন বললেন কোহলি? zoom
সর্বকালের সেরা কে, এই নিয়ে শচীনভক্ত এবং কোহলিভক্তদের মধ্যে চিরকালীন দ্বন্দ্ব লেগেই থাকে। ফাইল ছবি।
Advertisement

শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। সর্বকালের সেরা কে, এই নিয়ে শচীনভক্ত এবং কোহলিভক্তদের মধ্যে চিরকালীন দ্বন্দ্ব লেগেই থাকে। তবে সেই চর্চায় এবার আলাদা ‘মশলা’ যোগ করলেন কিং কোহলি স্বয়ং। স্পষ্ট জানিয়ে দিলেন, কিছু শট একেবারেই মারতে পারেন না তিনি। কিন্তু শচীন সেটা অবলীলায় খেলে দেন। সুযোগ থাকলে শচীনের থেকে সবকিছুই নিয়ে নিতেন তিনি।

দেশের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ। তবে শচীন আপাতত ব্যস্ত ছেলে অর্জুনের বিয়ে নিয়ে। অন্যদিকে বিরাট লন্ডনে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে বিশ্বকাপের মধ্যেই বিরাটের ছোট্ট একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে কিং কোহলিকে প্রশ্ন করা হয় শচীন এবং অন্যান্য ক্রীড়াবিদ সম্পর্কে। সেখানেই ক্রিকেট ঈশ্বরকে নিয়ে মতামত প্রকাশ করেন কিং কোহলি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, শচীনের থেকে কিছু নেওয়ার সুযোগ থাকলে কী নিতেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিরাটের জবাব, “সবকিছু নিয়ে নেব।”

Advertisement

পরে বিরাট জানান, শচীনের ল্যাপ শট তাঁর খুব পছন্দের। ওই সাক্ষাৎকারেই কিং কোহলি বলেন, “শচীনের ল্যাপ শটটা নিতে পারলে খুব ভালো হয়। তিনিই প্রথম স্পিনারদের বিরুদ্ধে ল্যাপ শট খেলা শুরু করেন। আমি তো ওরকম শট খেলতে গেলেই সমস্যায় পড়ে যাই।” এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিয়মানুবর্তিতা, লিওনেল মেসির ঐশ্বরিক ক্ষমতা নিতে চান বিরাট। মহেন্দ্র সিং ধোনির শান্ত থাকার ক্ষমতাও বিরাটের খুবই পছন্দ।

উল্লেখ্য, টি-২০ ও টেস্ট থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই অবসর নিয়েছেন। তাঁরা এখন একটা ফরম্যাটই খেলছেন। আর সেটাতেই জিততে চান। তিনি যে ২০২৭ বিশ্বকাপে খেলতে চান, সেটা রোহিতের ফিটনেসের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দেখেই বোঝা যায়। আর বিরাটও যেভাবে প্রতিটি ইনিংস যত্ন করে সাজিয়ে তুলছেন, তাতে তাঁর অভিসন্ধিও গোপন নেই। দেশের আপামর ক্রিকেটপ্রেমীও চান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ক্রিকেটকে বিদায় জানান ‘রো-কো’। আপাতত তাঁরা ক্রিকেটের আলোকবৃত্ত থেকে অনেকটাই দূরে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় তাঁরা আজও অমলিন।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.