Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Vinod Kambli

চলার শক্তিটুকু নেই, তবু বন্ধু শচীনকে সমর্থন করতে ওয়াংখেড়েতে কাম্বলি! ভিডিও ভাইরাল

দিনকয়েক আগে গিয়েছিলেন আতুঁড়ঘর শিবাজি পার্কে। এবার পৌঁছে গেলেন প্রিয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে একটা সময় ব্যাট হাতে শাসন করেছেন। কিন্তু মাঠ কাঁপানো বিনোদ কাম্বলি আজ নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৫৬

options
link
চলার শক্তিটুকু নেই, তবু বন্ধু শচীনকে সমর্থন করতে ওয়াংখেড়েতে কাম্বলি! ভিডিও ভাইরাল zoom
সাম্প্রতিক সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কাম্বলি। ফাইল ছবি।

দিনকয়েক আগে গিয়েছিলেন আতুঁড়ঘর শিবাজি পার্কে। এবার পৌঁছে গেলেন প্রিয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে একটা সময় ব্যাট হাতে শাসন করেছেন। কিন্তু মাঠ কাঁপানো বিনোদ কাম্বলি (Vinod Kambli) আজ নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না। অন্যদের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়। তবে সেই অবস্থতেও তিনি বুধবার পা রাখলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কাম্বলির এহেন অবস্থার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন নেটিজেনরা।

চলতি মাসের শুরুর দিকে খবর ছড়ায়, কাম্বলি গুরুতর অসুস্থ। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রাক্তন ক্রিকেটার, এমনটাও শোনা যায়। তবে কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানান, পরিস্থিতি এতটাও গুরুতর নয়। তারপর থেকে বেশ কয়েকবার জনসমক্ষে দেখা গিয়েছে কাম্বলিকে। একটি আইসক্রিমের বিজ্ঞাপন করেছেন। ছোটবেলার বন্ধু শচীন তেণ্ডুলকরকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। শৈশবে যেখানে ক্রিকেটর হাতেখড়ি, সেই শিবাজি পার্ক থেকেই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার আইপিএলের ম্যাচ চলাকালীনই দেখা যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকছেন কাম্বলি। তবে একা হাঁটাচলা করার ক্ষমতা একেবারেই নেই। দু’দিকে দু’জনের হাত ধরে হাঁটতে দেখা যায় কাম্বলিকে। প্রাক্তন ক্রিকেটারকে এই অবস্থায় দেখে আশেপাশের অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁদের দেখে ‘থামস আপ’ ভঙ্গি করেন। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা বলছেন, শচীনের দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটাতে বুধবার ওয়াংখেড়েতে গিয়েছিলেন কাম্বলি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কাম্বলি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে প্রাক্তন ক্রিকেটারের। যার জেরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। শুধু তাই নয়, প্রাক্তন ক্রিকেটারের ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাঁর চিকিৎসায় পাশে এসে দাঁড়িয়েছেন শচীন। খরচ জোগানো থেকে শুরু করে নানা দায়িত্ব পালন করছেন ক্রিকেটের ঈশ্বর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.